চকরিয়ার হারবাংয়ে তুচ্ছ ঘটনায় বসতবাড়ি ভাংচুর ও বৃদ্ধা মা এবং বড় ভাইকে সন্ত্রাসী কায়দায় মারধর করেছে আপন ছোট ভাই।
উপজেলার হারবাং ইউনিয়নের ২নং ওয়ার্ড পূর্ব নোনাছড়ি এলাকায় ২৭ জুলাই দুপুর ১টার দিকে ঘটেছে এ ঘটনা।
এ ঘটনায় এলাকায় ও অসহায় পরিবারের মধ্যে ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে। এনিয়ে মামলার প্রস্তুতি চলছে বলে জানাগেছে। ভুক্তভোগি পরিবার প্রশাসনের কাছে আইনি সহায়তা কামনা করেছেন।
অভিযোগে জানা গেছে, মৃত আলী মিয়ার ৬পুত্র ও স্ত্রী বেশ কিছু পরিমাণে রিজার্ভ ভূমিতে বসতী নির্মাণ করে বসবাস করছেন। বসতবাড়ির বারান্দার সামনের অংশ ছাউনী ভেঙ্গে গেলে মৃত আলী মিয়ার পুত্র বশির আহমদ (৩৫) সংস্কার করতে যায়। কিন্তু তাতে বাধা দেন আপন ছোট ভাই বরকত মিয়া।
সে তাতীলীগের কথিত নেতা পরিচয় দিয়ে প্রভাব খাটিয়ে এলাকার নিরীহ লোকজনের পাশাপাশি আপন সহোদরদের নানাভাবে হুমকি ধমকি ও হয়রাণী চালায়। আপন বড় ভাইয়ের বাড়ির বারান্দার সংস্কার কাজে বাধা দিয়ে সহোদর বরকত মিয়া ও তার স্ত্রী আলিফ শাহ’র নেতৃত্বে বসতবাড়িতে ব্যাপক ভাংচুর চালায়।
তাতে বাধা দিতে গেলে তার বয়োবৃদ্ধা মা আলিয়া বেগম (৭০) ও বড় ভাই বশির আহমদ (৩৫)কে লোহা দা কিরিছ নিয়ে হামলা চালিয়ে আহত করে। এক পর্যায়ে মাকে গলা টিপে হত্যার চেষ্টা করে।
এমনকি সম্প্রতি বরকত মিয়া বাদী হয়ে উল্টো ভাইদের বিরুদ্ধে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছে মিথ্যা অভিযোগ দিয়েছে।
এদিকে মা বাদী হয়ে পুত্র বরকত মিয়ার বিরুদ্ধে থানায় ও ইউএনও অফিসে লিখিত অভিযোগ দেয়ার প্রস্তুতি নিয়েছেন বলে জানাগেছে।







