ইরানের সর্বোচ্চ সাবেক নেতা আলী খামেনিকে আগামী ৯ জুলাই তার নিজ শহর উত্তর-পূর্বাঞ্চলীয় পবিত্র নগরী মাশহাদে দাফন করা হবে বলে শনিবার জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন।
প্রায় ৩৭ বছর ইরানের নেতৃত্ব দেওয়া খামেনি গত ২৮ ফেব্রুয়ারি ইসরাইল ও যুক্তরাষ্ট্রের বিমান হামলায় নিহত হন।
রাজধানী তেহরানে আগামী ৪ জুলাই থেকে তিন দিনব্যাপী তার বিদায়ী আনুষ্ঠানিকতা শুরু হবে। এরপর ৭ জুলাই পবিত্র নগরী কোমে আরেকটি শোকানুষ্ঠান অনুষ্ঠিত হবে। যুদ্ধ পরিস্থিতির কারণে মার্চ মাসে নির্ধারিত দাফন অনুষ্ঠান স্থগিত করা হয়েছিল।







