বিএনপির ঢাকা মহাসমাবেশে যোগ দিতে যাওয়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চকরিয়া উপজেলার ইউনিয়ন পর্যায়ের অন্তত ১০ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন; উপজেলার কৈয়ারবিল ইউনিয়ন বিএনপির সভাপতি একে জিল্লুর রহমান(৫০) সাংগঠনিক সম্পাদক আলমগীর মেম্বার(৪৬), ওয়ার্ড বিএনপির সভাপতি জাফর আলম(৫১), ৭ নম্বর ওয়ার্ড বিএনপি’র সাংগঠনিক সম্পাদক রায়হান উদ্দিন(৩২) ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের মো: রুস্তম(২৫), ৬ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক মো: নেজামউদ্দিন(৩৪) ও নাছির উদ্দিন(৩৫)কে যাত্রবাড়ি হোটেল প্রাইম থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
২৮ জুলাই বৃহস্পতিবার বিকেল ৫ টায় তাদের গ্রেপ্তার করা হয়। এদিকে ২৬ বুধবার জুলাই বিকেল ১টায় একই উপজেলার কাকারা ইউনিয়ন বিএনপি’র দপ্তর সম্পাদক শোয়াইবুল ইসলাম(৪৫), কাকারা ইউনিয়ন যুবদলের সভাপতি নুরুল হুদা রানা(৪০), সাধারণ সম্পাদক মোহাম্মদ মুছা(৩৪) ও ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক মোহাম্মদ জসিম উদ্দিন(৩৮) কে ফকিরাপুলের মগবাজার হোটেল নুর জাহান থেকে গ্রেফতার করেছে পুলিশ।
চকরিয়া উপজেলা বিএনপির আহবায়ক এনামুল হক জানান, প্রথম দফায় গ্রেপ্তারকৃতদের মুক্তির জন্য আইনীভাবে মোকাবেলা করেছি, বুধবারও আমাদের ৭ নেতাকর্মীকে আটক করেছে।







