কক্সবাজার জেলা স্বেচ্ছাসেবক লীগের সম্মেলনে হাজারো নেতাকর্মী নিয়ে যোগদান করছেন রামু উপজেলা স্বেচ্ছাসেবক লীগ।
উপজেলা স্বেচ্ছাসেবক লীগের নব-নির্বাচিত সভাপতি তপন মল্লিক ও সাধারণ সম্পাদক আবু বক্কর ছিদ্দিকের নেতৃত্বে উপজেলার ১১ ইউনিয়নের নেতৃবৃন্দ শুক্রবার (২৮ জুলাই) বিকাল ৩ টায় অনুষ্ঠিতব্য এ সম্মেলনে যোগদান করবেন।
রামু উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আবু বক্কর ছিদ্দিক জানান, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কক্সবাজার জেলা শাখার সম্মেলন সফল করার লক্ষ্যে ইতিমধ্যে আমরা স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল মহোদয়ের সার্বিক সহযোগিতায় উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি তপন মল্লিকের নেতৃত্বে প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে ব্যাপক প্রস্তুতি গ্রহন করেছি।
তিনি বলেন ৩ হাজারের অধিক নেতাকর্মীর বর্ণাঢ্য মিছিল সহকারে কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্র প্রাঙ্গন থেকে রামু উপজেলা স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ সম্মেলনে যোগদান করবো।







