প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন তারেক রহমান বলেছেন-বিএনপি ক্ষমতায় আসার পরেই আপনাদের নেতা সালাহ্উদ্দীন সাহেব আমাকে জানিয়েছেন যে, চট্টগ্রাম ও কক্সবাজারের লবণ চাষীরা খুব কষ্ট করে লবণ উৎপাদন করছেন, অথচ তারা ন্যায্য মূল্য পাছেন না।
আমি সাথে সাথে সংশ্লিষ্টদের ডেকে এ বিষয়ে প্রয়োজনীয় দিক-নির্দেশণা দিয়েছি এবং খুব শীঘ্রই আপনারা এর সুফল পাবেন। ‘কথা দিয়ে যাচ্ছি, লবণের ন্যায্য মূল্য নিশ্চিত করা হবে, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৪/৬ লেইনে উন্নীত করা হবে, আনোয়ারা-বাঁশখালী ও চকরিয়া সড়ক আরো প্রশস্থ করা হবে।’

তিনি আজ সন্ধ্যা ৭.৩০ মিনিটে চকরিয়া শহীদ আব্দুল হামিদ পৌর বাস টার্মিণালে বিএনপি আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। তিনি কক্সবাজারের ০৪টি সংসদীয় আসনে বিএনপি প্রার্থীদেরকে জয়ী করার জন্য কক্সবাজারবাসীকে ধন্যবাদ জানান।

তিনি আরো বলেন-গত ১১ জুন সংসদে জাতীয় বাজেট উপস্থাপন করা হয়েছে, কিডনী রোগী, চক্ষু রোগী, হৃদরোগীসহ যাবতীয় ব্যয়বহুল চিকিৎসার যন্ত্রপাতির উপর থেকে কর প্রত্যাহারের জন্য প্রস্তাব করা হয়েছে। অথচ এ বাজেটকেই গণবিরোধী বলে প্রচারণা চালানো হচ্ছে। শুধু এতেই শেষ নয়, দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা ব্যাহত করতে নানামুখী ষড়যন্ত্র চলছে, এ ষড়যন্ত্র প্রতিহত করার জন্য সবাইকে সজাগ থাকতে।

সভায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ, পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিষ্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন, সংসদ সদস্যবৃন্দ যথাক্রমে আবু সুফিয়ান, শাহ্জাহান চৌধুরী, আলমগীর মোহাম্মদ মাহফুজ উল্রাহ্ ফরিদ, লুৎফুর রহমান কাজল, সাচিংপ্রু জেরী, এডভোকেট শামীম আরা স্বপ্না।
জনসভায় আরো বক্তব্য রাখেন, চকরিয়া উপজেলা বিএনপি’র সহ-সভাপতি জালাল আহামদ সিকদার, বিএনপি নেতা শফি উল্লাহ্, অধ্যাপক ফখরুদ্দিন ফরায়েজী, সাবেক পৌর মেয়র নুরুল ইসলাম হায়দার, পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক আব্দুর রহিম, সাবেক পৌর কাউন্সিলর নুরুল আমীন সহ বিএনপি’র চকরিয়া, মাতামুহুরী ও পেকুয়া উপজেলা এবং পৌর বিএনপি’র বিভিন্ন স্থরের নেতৃবৃন্দ উক্ত সভায় বক্তব্য রাখেন।
চকরিয়া উপজেলা বিএনপি’র সভাপতি এনামুল হক এ বিশাল জনসভায় সভাপতিত্ব করেন।







