শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপনের হার
  • প্রাইভেসি পলিসি
  • যোগাযোগ
No Result
View All Result
চকোরী—Daily Chakori
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
No Result
View All Result
চকোরী—Daily Chakori
No Result
View All Result

চকরিয়ায় বিভিন্ন দপ্তর পরিদর্শন করলেন জেলা প্রশাসক

এম জিয়াবুল হক, চকরিয়া by এম জিয়াবুল হক, চকরিয়া
বৃহস্পতিবার, ২৭ জুলাই ২০২৩
0 0
চকরিয়ায় বিভিন্ন দপ্তর পরিদর্শন করলেন জেলা প্রশাসক
0
SHARES
324
VIEWS
Share on FacebookShare on Twitter

কক্সবাজারের জেলা প্রশাসক মুহাম্মদ শাহীন ইমরান গতকাল চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয, চকরিয়া থানা, পৌরসভা কার্যালয় ও চকরিয়া কেন্দ্রীয় উচ্চ বিদ্যালয়ের শিক্ষাক্রমসহ যাবতীয় কর্মকাণ্ড পরিদর্শন করেছেন।

বৃহস্পতিবার ২৭ জুলাই বেলা এগারোটার দিকে জেলা প্রশাসক মুহাম্মদ শাহীন ইমরান চকরিয়া উপজেলা পরিষদে পৌঁছে প্রথমে উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।

এরপর জেলা প্রশাসক শাহীন ইমরান চকরিয়া থানা পরিদর্শন করেন। এসময় তিনি থানার সার্বিক কর্মকাণ্ড, আইনশৃঙ্খলা পরিস্থিতি, মামলা রেকর্ড, নাগরিক সেবা, অপরাধ নিয়ন্ত্রণসহ সব বিষয়ে পর্যালোচনা করেন।
দুপুরে তিনি চকরিয়া পৌরসভা কার্যালয় পরিদর্শন করে পৌর পরিষদ ও চকরিয়া পৌরসভার কর্মকর্তা- কর্মচারীদের সাথে মতবিনিময় করেন।

মতবিনিময় সভায় জেলা প্রশাসক মুহাম্মদ শাহীন ইমরান স্মার্ট চকরিয়া পৌরসভা গঠনের লক্ষ্যে অনলাইন সিস্টেমে শতভাগ সেবা চালু, মাষ্টারপ্ল্যান অনুযায়ী টেকসই উন্নয়ন পরিকল্পনা গ্রহন এবং মাঠপর্যায়ে সুচারুভাবে তা বাস্তবায়নে নির্দেশনা দেন।

এছাড়াও মতবিনিময় সভায় স্মার্ট আগামী প্রজন্ম গড়তে চকরিয়া উপজেলা – থানা ও পৌরসভা প্রশাসনকে একযোগে কাজ করতে পরামর্শ দিয়ে বলেন, সবার আন্তরিক সহযোগিতায় সরকারের ইতিবাচক উদোগ সমুহ বিশেষ শিক্ষা, স্বাস্থ্য, জননিরাপত্তা নিশ্চিত এবং মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান, তরুণ প্রজন্মের শিক্ষার্থী, কিশোরদের মোবাইল আসক্তি দুর করার লক্ষ্যে নিয়মিত খেলাধুলা ও বিনোদনের জন্য উৎসাহিত করতে তাগিদ দেন। তিনি বলেন, তরুন প্রজন্মের জন্য নিরাপদ পরিবেশ তৈরি করতে খেলার মাঠ সংস্কার করতে হবে।

পরিবেশের ভারসাম্য রক্ষায় অপরিকল্পিত নগরায়ন ঠেকাতে পুকুর-জলাশয ভরাট বন্ধ করার জন্য স্থানীয় উপজেলা প্রশাসনকে কঠোর নির্দেশনা প্রদান করেন।

মতবিনিময় সভায় চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেপি দেওয়ান ,চকরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মো. রাহাত উজ জামান, চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাহমুদ , চকরিয়া পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা মাস-উদ মোরশেদ, চকরিয়া পৌরসভার প্যানেল মেয়র ফোরকানুল ইসলাম তিতু ছাড়াও পৌরসভার সকল কাউন্সিলর, কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

একইদিন দুপুরে জেলা প্রশাসক মুহাম্মদ শাহীন ইমরান চকরিয়া উপজেলা পরিষদস্থ চকরিয়া কেন্দ্রীয় উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন।

এসময় তিনি বিদ্যালয় পরিচালনা পর্ষদ, শিক্ষকমণ্ডলী ও অভিভাবকদের সঙ্গে মতবিনিময় করেন।

এসময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মশিউর রহমান আরিফ জেলা প্রশাসককে দৃষ্টি আকর্ষণ করে চকরিয়া, কক্সবাজার শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের মাধ্যমে নির্মানাধীন বিদ্যালয়ের নতুন ভবন চারবছরেও ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ সমাপ্ত না করায় শ্রেণীকক্ষ সংকট নিয়ে দুর্ভোগ পোহাচ্ছেন। এব্যাপারে জেলা প্রশাসকের সার্বিক সহযোগিতা কামনা করেন বিদ্যালয় পরিচালনা পর্ষদ, শিক্ষকমণ্ডলী অভিভাবক মহল।

জেলা প্রশাসক মুহাম্মদ শাহীন ইমরান চকরিয়া কেন্দ্রীয় উচ্চ বিদ্যালয় পরিদর্শনকালে উপস্থিত ছিলেন ইউএনও জেপি দেওয়ান, এসিল্যান্ড রাহাত উজ জামান, থানার ওসি জাবেদ মাহমুদ, বিদ্যালয় সভাপতি মাস্টার সিরাজউদ্দীন আহমদ।

Previous Post

বিশাল এল.ই.ডি’তে দেখানো হচ্ছে জামিনপ্রাপ্তদের নাম

Next Post

ঢাকায় চকরিয়া বিএনপির ১০ নেতাকর্মী গ্রেপ্তার

Next Post

ঢাকায় চকরিয়া বিএনপির ১০ নেতাকর্মী গ্রেপ্তার

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

রোববার, ১৯ জুলাই ২০২৬
লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
ছবি: সংগৃহীত

মাতামুহুরী উপজেলা ও থানার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ছবি: সংগৃহীত

‘আগামী ২৪ ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি’

শনিবার, ১৩ জুন ২০২৬
খামেনির দাফন ৯ জুলাই

খামেনির দাফন ৯ জুলাই

শনিবার, ১৩ জুন ২০২৬

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
প্রফেসর এ কে এম গিয়াসউদ্দিন
সম্পাদকীয় কার্যালয়

গার্লস হাই স্কুল সড়ক, চিরিঙ্গা, চকরিয়া, কক্সবাজার।
মোবাইল : ০১৭১৩৬০৩১৫৫
E-mail: akmgiasuddin@gmail.com

কক্সবাজার অফিস

কলাতলী মোড়, কক্সবাজার

The Daily Chakori was first published on 10 June 1992 as a weekly magazine from Chakaria, Cox’s Bazar. It has been published daily since October 26, 2000. Now Chakori is being published online.
  • মূলপাতা
  • কক্সবাজার
  • জাতীয়
  • রাজনীতি
  • ব্যবসা-বাণিজ্য
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • বিনোদন
  • পর্যটন
  • একনজরে সব জরিপ
© 2024-25 The Daily Chakori. All Rights Reserved.

Website powered by DigitB

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়

© 2025-26 The Daily Chakori All Rights Reserved. Website powered by DigitB