শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপনের হার
  • প্রাইভেসি পলিসি
  • যোগাযোগ
No Result
View All Result
চকোরী—Daily Chakori
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
No Result
View All Result
চকোরী—Daily Chakori
No Result
View All Result

রামুতে ২ কলেজ ছাত্রীসহ ৩ জনকে কুপিয়ে জখম

সোয়েব সাঈদ, রামু by সোয়েব সাঈদ, রামু
বুধবার, ৫ এপ্রিল ২০২৩
0 0
রামুতে ২ কলেজ ছাত্রীসহ ৩ জনকে কুপিয়ে জখম
0
SHARES
304
VIEWS
Share on FacebookShare on Twitter

কক্সবাজারের রামুতে জমি নিয়ে বিরোধের জেরে ২ কলেজ ছাত্রীসহ ৩ জনকে কুপিয়েছে প্রতিপক্ষ। বুধবার, ৫ এপ্রিল সকাল ৯ টায় রামু উপজেলার জোয়ারিয়ানালা ইউনিয়নের ২ নং ওয়ার্ডের চা বাগান পাহাড়িয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় আহতরা হলেন- ওই এলাকার মৃত সিরাজুল হকের ছেলে সাইফুল ইসলাম (৩৫), কক্সবাজার সরকারি কলেজের ¯œাতক ৪র্থ বর্ষের ছাত্রী সাবেকুন নাহার (২৫) ও একই কলেজে ¯œাতকোত্তর অধ্যয়নরত জান্নাতুল ফেরদৌস (২৭)। আহতদের রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

হামলার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন ও হাসপাতালে আহতদের দেখতে যান জোয়ারিয়ানালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল শামসুদ্দিন আহমেদ প্রিন্স ও স্থানীয় ইউপি সদস্য আমিন উদ্দিন মনু।

হামলার শিকার সাইফুল ইসলাম জানিয়েছেন- বাড়ির পাশর্^বর্তী ঘেরাবেড়া প্রতিবারের মতো সংস্কার করছিলেন। বুধবার সকালে দুজন শ্রমিক কাজ শুরু করে। এসময় স্থানীয় আনু মিয়ার ছেলে আমান উল্লাহ ও তার ভাইয়েরা এসে কোন কারণ ছাড়াই কাজে বাঁধা দেয়।

বাঁধা দেয়ার কারণ জানতে চাইলে আমান উল্লাহ ও তার ভাই এবাদুল্লাহ, তৈয়ব উল্লাহ ও এরশাদ উল্লাহ সহ পরিবারের অন্যান্যরা দা লাটি-সোটা নিয়ে অতর্কিতভাবে সাইফুল ইসলামকে মারধর শুরু করে। এসময় ভাইকে বাঁচাতে এসে হামলার শিকার হন সাইফুল ইসলামের কলেজ পড়–য়া দুই বোন সাবেকুন নাহার ও জান্নাতুল ফেরদৌস।

সাইফুল ইসলাম আরো জানান- হামলায় তার বাম পাশের চোখে গুরতর রক্তাক্ত জখম হয়েছে। এছাড়া সাবেকুন নাহারের দুটি আঙ্গুল কেটে গেছে। ক্ষতবিক্ষত আঙ্গুলে ৭টি সেলাই দিতে হয়েছে। অপর বোন জান্নাতুল ফেরদৌসকেও পিটিয়ে রক্তাক্ত করা হয়েছে। ইতিপূর্বেও তাদের উপর এভাবে কয়েকদফা হামলা চালিয়েছিলো আমান উল্লাহ ও তার পরিবারের সদস্যরা। একের পর এক বর্বরোচিত হামলার ঘটনায় সাইফুল ইসলাম ও তার পরিবারের সদস্যরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। এ ব্যাপারে রামু থানায় মামলার প্রক্রিয়া চলছে বলেও জানান সাইফুল ইসলাম।

জোয়ারিয়ানালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল শামসুদ্দিন আহমেদ প্রিন্স জানান- পথের পাশে ঘেরাবেড়া দেয়ার বিষয় নিয়ে নিরীহ ৩ ভাইবোনকে ব্যাপক মারধর করা হয়েছে। যা চরম অন্যায় ও দুঃখজনক। যদি জমি বা চলাচলের পথ নিয়ে কোন সমস্যা থাকলে পরিষদের বা থানায় অভিযোগ দেয়া যেত। কিন্তু তা না করে এভাবে হামলা চালানো বেআইনী। তিনি দুপক্ষকে নিয়ে বিষয়টি সমাধানের উদ্যোগ নেবেন বলেও জানান।

ইউপি সদস্য আমিন উদ্দিন মনু জানান- পবিত্র রমজান মাসে এভাবে একটি পরিবারকে কুপিয়ে রক্তাক্ত করার ঘটনা মেনে নেয়া যায়না। তিনি এ ঘটনায় সুষ্ঠু তদন্তপূর্বক দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি অনুরোধ জানিয়েছেন।

Previous Post

চকরিয়ায় সাংবাদিকদের বাড়িতে সন্ত্রাসী হামলা, আহত ৫, নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট

Next Post

দেশে ফিরেছেন বিশ্বজয়ী তাকরীম, নেননি সংবর্ধনা

Next Post
দেশে ফিরেছেন বিশ্বজয়ী তাকরীম, নেননি সংবর্ধনা

দেশে ফিরেছেন বিশ্বজয়ী তাকরীম, নেননি সংবর্ধনা

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

রোববার, ১৯ জুলাই ২০২৬
লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
ছবি: সংগৃহীত

মাতামুহুরী উপজেলা ও থানার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ছবি: সংগৃহীত

‘আগামী ২৪ ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি’

শনিবার, ১৩ জুন ২০২৬
খামেনির দাফন ৯ জুলাই

খামেনির দাফন ৯ জুলাই

শনিবার, ১৩ জুন ২০২৬

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
প্রফেসর এ কে এম গিয়াসউদ্দিন
সম্পাদকীয় কার্যালয়

গার্লস হাই স্কুল সড়ক, চিরিঙ্গা, চকরিয়া, কক্সবাজার।
মোবাইল : ০১৭১৩৬০৩১৫৫
E-mail: akmgiasuddin@gmail.com

কক্সবাজার অফিস

কলাতলী মোড়, কক্সবাজার

The Daily Chakori was first published on 10 June 1992 as a weekly magazine from Chakaria, Cox’s Bazar. It has been published daily since October 26, 2000. Now Chakori is being published online.
  • মূলপাতা
  • কক্সবাজার
  • জাতীয়
  • রাজনীতি
  • ব্যবসা-বাণিজ্য
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • বিনোদন
  • পর্যটন
  • একনজরে সব জরিপ
© 2024-25 The Daily Chakori. All Rights Reserved.

Website powered by DigitB

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়

© 2025-26 The Daily Chakori All Rights Reserved. Website powered by DigitB