শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপনের হার
  • প্রাইভেসি পলিসি
  • যোগাযোগ
No Result
View All Result
চকোরী—Daily Chakori
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
No Result
View All Result
চকোরী—Daily Chakori
No Result
View All Result

চকরিয়ায় সাংবাদিকদের বাড়িতে সন্ত্রাসী হামলা, আহত ৫, নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট

চকোরী প্রতিবেদক by চকোরী প্রতিবেদক
বুধবার, ৫ এপ্রিল ২০২৩
0 0
চকরিয়ায় সাংবাদিকদের বাড়িতে সন্ত্রাসী হামলা, আহত ৫, নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট
0
SHARES
309
VIEWS
Share on FacebookShare on Twitter

কক্সবাজারের চকরিয়ায় তারাবির নামাজের সময় সাংবাদিকদের বাড়িতে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এসময় সন্ত্রাসীরা বাড়ির নারী সদস্যদের অস্ত্রের মুখে জিন্মি করে বেদড়ক পিটিয়ে নগদ ৭ লাখ টাকা ও ৬ ভরি স্বর্ণালঙ্কার লুটে নিয়ে গেছে। এসময় সন্ত্রাসীদের হামলায় এসএসসি পরীক্ষার্থীসহ পরিবারের ৬ সদস্য কমবেশি আহত হয়েছেন।

তাদেরকে চকরিয়া উপজেলা সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার ৪ এপ্রিল রাত আনুমানিক সাড়ে নয়টার দিকে চকরিয়া পৌরসভার ১ নং ওয়ার্ডের কাজিরপাড়াস্থ সাংবাদিক এম জিয়াবুল হকের নানার বাড়িতে এ হামলা ও লুটপাটের ঘটনা ঘটেছে।

দৈনিক সংবাদ ও সুপ্রভাত বাংলাদেশ পত্রিকার চকরিয়া প্রতিনিধি সাংবাদিক এম জিয়াবুল হক বলেন, মঙ্গলবার রাত আনুমানিক সাড়ে নয়টার দিকে পরিবারের পুরুষ সদস্যরা মসজিদে তারাবি নামাজ পড়তে যান। এসময় একই এলাকার বাসিন্দা মৃত আবদুল আলীমের ছেলে আবদুর রহিম, জসিম উদ্দিন, আবদুল হামিদ ও ডাকাতি মামলার জেলফেরত আসামি আবুল হাশেম এর নেতৃত্বে ৮/১০জন মুখোশধারী বহিরাগত সন্ত্রাসী আমার বাড়ি লাগোয়া আমার নানার বাড়িতে অর্তিকত ঢুকে পড়ে।

এসময় সন্ত্রাসীরা আমার মামা নুরুল আবছার, প্রবাসী নজরুল ইসলামের বাড়িতে ঢুকে অস্ত্রধারী সন্ত্রাসীরা পরিবারের নারী সদস্যদের অস্ত্রের মুখে জিন্মি করে বেদড়ক পিটিয়ে আলমিরা থেকে নগদ ৭ লাখ ২১ হাজার টাকা ও ৬ ভরি স্বর্ণালঙ্কার লুটে নিয়ে গেছে।

তিনি বলেন, ঘটনার সময় বাড়ির নারী সদস্যদের শোর-চিৎকারে তাদেরকে উদ্ধারে এগিয়ে গেলে সন্ত্রাসীরা ধারালো কিরিচ ও লোহার রডের আঘাতে আমার ছোট বোন নুরুসচ্ছফা বেগম (৩৭), মামা নুরুল আবছারের স্ত্রী শাহীনা আক্তার (৩৭), ছোট ভাই সিরাজুল ইসলাম (৩৩), এসএসসি পরীক্ষার্থী আমার মেয়ে শাকিলা পারভীন লিলি (১৫), মামাতো বোন খালেছা বেগম (১৮) কে এলোপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে জখম করে। পরে পুলিশের সহায়তায় তাদেরকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

সাংবাদিক জিয়াবুল হক বলেন, ঘটনার সময় আমি চকরিয়া উপজেলা সদরে সোসাইটি জামে মসজিদে তারাবি নামাজ পড়ছিলাম। পরে ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক বিষয়টি চকরিয়া থানার ওসিকে অবহিত করা হলে রাত দশটার দিকে তিনি ঘটনাস্থলে থানার দুইটি টিমকে পাঠান। ওসময় সন্ত্রাসীরা পালিয়ে যায়।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী বলেন, সাংবাদিকদের পরিবারের উপর সন্ত্রাসী হামলার খবর পেয়ে ঘটনার রাতে তাৎক্ষণিক সেখানে পুলিশ পাঠানো হয়।

আক্রান্ত পরিবারের পক্ষথেকে লিখিত এজাহার জমা দেওয়া হলে হামলা ও লুটপাটের ঘটনায় জড়িত সন্ত্রাসীদের বিরুদ্ধে মামলা রুজু করা হবে।

Previous Post

লাখ টাকায় বঙ্গবাজারের পুড়া লুঙ্গি কিনেছেন তাহসান

Next Post

রামুতে ২ কলেজ ছাত্রীসহ ৩ জনকে কুপিয়ে জখম

Next Post
রামুতে ২ কলেজ ছাত্রীসহ ৩ জনকে কুপিয়ে জখম

রামুতে ২ কলেজ ছাত্রীসহ ৩ জনকে কুপিয়ে জখম

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

রোববার, ১৯ জুলাই ২০২৬
লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
ছবি: সংগৃহীত

মাতামুহুরী উপজেলা ও থানার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ছবি: সংগৃহীত

‘আগামী ২৪ ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি’

শনিবার, ১৩ জুন ২০২৬
খামেনির দাফন ৯ জুলাই

খামেনির দাফন ৯ জুলাই

শনিবার, ১৩ জুন ২০২৬

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
প্রফেসর এ কে এম গিয়াসউদ্দিন
সম্পাদকীয় কার্যালয়

গার্লস হাই স্কুল সড়ক, চিরিঙ্গা, চকরিয়া, কক্সবাজার।
মোবাইল : ০১৭১৩৬০৩১৫৫
E-mail: akmgiasuddin@gmail.com

কক্সবাজার অফিস

কলাতলী মোড়, কক্সবাজার

The Daily Chakori was first published on 10 June 1992 as a weekly magazine from Chakaria, Cox’s Bazar. It has been published daily since October 26, 2000. Now Chakori is being published online.
  • মূলপাতা
  • কক্সবাজার
  • জাতীয়
  • রাজনীতি
  • ব্যবসা-বাণিজ্য
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • বিনোদন
  • পর্যটন
  • একনজরে সব জরিপ
© 2024-25 The Daily Chakori. All Rights Reserved.

Website powered by DigitB

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়

© 2025-26 The Daily Chakori All Rights Reserved. Website powered by DigitB