শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপনের হার
  • প্রাইভেসি পলিসি
  • যোগাযোগ
No Result
View All Result
চকোরী—Daily Chakori
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
No Result
View All Result
চকোরী—Daily Chakori
No Result
View All Result

দেশে ফিরেছেন বিশ্বজয়ী তাকরীম, নেননি সংবর্ধনা

বিশেষ প্রতিবেদক by বিশেষ প্রতিবেদক
বুধবার, ৫ এপ্রিল ২০২৩
0 0
দেশে ফিরেছেন বিশ্বজয়ী তাকরীম, নেননি সংবর্ধনা
0
SHARES
302
VIEWS
Share on FacebookShare on Twitter

দুবাইয়ে আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে দেশে ফিরেছেন বাংলাদেশের বিস্ময়কর বালক হাফেজ সালেহ আহমদ তাকরীম।

জানা যায়, আজ বুধবার (৫ এপ্রিল) বিকাল সাড়ে পাঁচটার দিকে এক বিশেষ ফ্লাইটে শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন হাফেজ তাকরীম। সঙ্গে ছিলেন তার উস্তাদ, মারকাযু ফয়জিল কুরআন আল ইসলামী ঢাকার প্রিন্সিপাল মুফতি মুরতাজা হাসান ফয়েজী মাসুম। কিন্তু ইফতারের সময় সন্নিকটে হওয়ায় তারা বিমানবন্দর থেকে মাগরিবের নামাজের পর বের হন।

এদিকে এবার বিমানবন্দরে কোনো তাকরীমকে কোনো সংবর্ধনা না দেয়ার অনুরোধ করেছিলেন মুফতি মুরতাজা হাসান ফয়েজী মাসুম। সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা এক পোস্টের মাধ্যমে তিনি জানান, বঙ্গ বাজার মার্কেটের ভয়াবহ অগ্নিকাণ্ডের কারণে দেশের মানুষ এখন বিষাদগ্রস্ত। যদিও তাকরীমের বিশ্বজয়ের সংবাদে মানুষের মনে সেই বিষাদের রেশ কিছুটা কমেছে। তবুও সহায়-সম্বল হারানো মানুষের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে এবার বিমানবন্দরে কোনো সংবর্ধনা নেবে না বিশ্বজয়ী হাফেজ সালেহ আহমাদ তাকরীম।

তিনি লিখেন, বাংলাদেশের মানুষ বরাবরই ধর্ম প্রিয়, কুরআন প্রিয়। সদ্য দুবাইয়ে অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় মারকাযু ফয়জিল কুরআন আল ইসলামী ঢাকা’র কিতাব বিভাগের ছাত্র সালেহ আহমাদ তাকরীমের বিশ্বজয় মানে- কোটি কোটি দেশপ্রেমিক, কুরআন প্রেমিকদের বিশ্বজয়।

তিনি আরো লেখেন, বিশ্বজয়ী এ হাফেজকে বরণ করার জন্য বিমানবন্দরে হাজার হাজার মানুষের উপস্থিতি ঘটা খুবই স্বাভাবিক বিষয়। কিন্তু গতকাল বঙ্গ বাজার মার্কেটের ভয়াবহ অগ্নিকাণ্ডে হাজার হাজার মানুষের স্বপ্ন পুড়ে যাওয়ায়, তাদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করত: সকল ধরনের সংবর্ধনা,শোডাউন ইত্যাদি থেকে বিরত থাকার জন্য তৌহিদী জনতার প্রতি ফয়জুল কুরআন পরিবারের পক্ষ থেকে বিনীত অনুরোধ জানাচ্ছি।

অপরদিকে কুরআনের প্রেমে বিমানবন্দরে ছুটে যান শত শত মানুষ। তাকে ফুল দিয়ে বরণ করে নেয় অনেকে।

এর আগে, সৌদি আরব ও ইরানে আয়োজিত দুটি আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় যথাক্রমে প্রথম ও তৃতীয় স্থান অর্জন করে তাকরিম। হাফেজ সালেহ আহমদ তাকরিম মারকাযু ফয়জিল কুরআন আল ইসলামী ঢাকার কিতাব বিভাগের ছাত্র। তার গ্রামের বাড়ি টাঙ্গাইলের নাগরপুর থানার ভাদ্রা গ্রামে। তার বাবা হাফেজ আবদুর রহমান একজন মাদরাসা শিক্ষক আর মা গৃহিণী ।

Previous Post

রামুতে ২ কলেজ ছাত্রীসহ ৩ জনকে কুপিয়ে জখম

Next Post

রোহিঙ্গাদের ভরণপোষণ সামাল দিতে হিমশিম খাচ্ছে জাতিসংঘ

Next Post
রোহিঙ্গাদের ভরণপোষণ সামাল দিতে হিমশিম খাচ্ছে জাতিসংঘ

রোহিঙ্গাদের ভরণপোষণ সামাল দিতে হিমশিম খাচ্ছে জাতিসংঘ

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

রোববার, ১৯ জুলাই ২০২৬
লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
ছবি: সংগৃহীত

মাতামুহুরী উপজেলা ও থানার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ছবি: সংগৃহীত

‘আগামী ২৪ ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি’

শনিবার, ১৩ জুন ২০২৬
খামেনির দাফন ৯ জুলাই

খামেনির দাফন ৯ জুলাই

শনিবার, ১৩ জুন ২০২৬

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
প্রফেসর এ কে এম গিয়াসউদ্দিন
সম্পাদকীয় কার্যালয়

গার্লস হাই স্কুল সড়ক, চিরিঙ্গা, চকরিয়া, কক্সবাজার।
মোবাইল : ০১৭১৩৬০৩১৫৫
E-mail: akmgiasuddin@gmail.com

কক্সবাজার অফিস

কলাতলী মোড়, কক্সবাজার

The Daily Chakori was first published on 10 June 1992 as a weekly magazine from Chakaria, Cox’s Bazar. It has been published daily since October 26, 2000. Now Chakori is being published online.
  • মূলপাতা
  • কক্সবাজার
  • জাতীয়
  • রাজনীতি
  • ব্যবসা-বাণিজ্য
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • বিনোদন
  • পর্যটন
  • একনজরে সব জরিপ
© 2024-25 The Daily Chakori. All Rights Reserved.

Website powered by DigitB

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়

© 2025-26 The Daily Chakori All Rights Reserved. Website powered by DigitB