কক্সবাজারের উখিয়ার ইরানী পাহাড় পুলিশ ক্যাম্প এলাকায় সন্ত্রাসীদের গুলিতে দুই রোহিঙ্গা যুবক নিহত হয়েছে।
নিহতরা হলেন, ইরানী পাহাড়ের ক্যাম্প-১৭,ব্লক – সি এর বাসিন্দা কেফায়েত উল্লাহ র ছেলে আয়াত উল্লাহ(৪০) এবং অপরজন একই ব্লকের মোঃ কাসিম এর ছেলে মো: ইয়াসিন (৩০)।
বৃহস্পতিবার (২৭ অক্টোবর) রাত সাড়ে ৩ টার দিকে ইরানী পাহাড় পুলিশ ক্যাম্প সংলগ্ন এলাকায় অবস্থানরত ওই দুইজনকে গুলি করে সন্ত্রাসীরা ।
বিষয়টি নিশ্চিত করেছেন ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) – এর অধিনায়ক (এডিশনাল ডিআইজি) সৈয়দ হারুনুর রশিদ।
তিনি জানান, ইরানী পাহাড় সংলগ্ন পুলিশ ক্যাম্পের পাশে অজ্ঞাত অস্ত্রধারী সন্ত্রাসীরা অতর্কিতভাবে এসে ওই দুজনকে গুলি করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলে ইয়াছিন মারা যান এবং ঘটনার পরপরই আয়াত উল্লাহকে স্থানীয় এমএসএফ হাসপাতাল নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন।
হারুন জানান, মাদক, অস্ত্র, মানবপাচারকার ও টার্গেট কিলিং এর কারণে এই হত্যাকন্ড হতে পারে। ক্যাম্পে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। অপরাধীদের ধরতে পুলিশ কাজ করছে।







