শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপনের হার
  • প্রাইভেসি পলিসি
  • যোগাযোগ
No Result
View All Result
চকোরী—Daily Chakori
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
No Result
View All Result
চকোরী—Daily Chakori
No Result
View All Result

সিত্রাংয়ের প্রভাবে সৃষ্ট জলোচ্ছ্বাসে ভেঙে গেছে মাতারবাড়ী–বদরখালী সড়ক

শেখ আব্দুল্লাহ, মহেশখালী by শেখ আব্দুল্লাহ, মহেশখালী
বুধবার, ২৬ অক্টোবর ২০২২
0 0
সিত্রাংয়ের প্রভাবে সৃষ্ট জলোচ্ছ্বাসে ভেঙে গেছে মাতারবাড়ী–বদরখালী সড়ক
0
SHARES
303
VIEWS
Share on FacebookShare on Twitter

বড় কোনো ক্ষতি ছাড়াই ঘূর্ণিঝড় সিত্রাং উপকূল পাড়ি দেওয়ায় কক্সবাজারে উপকূলীয় এলাকা মহেশখালীর মানুষের মধ্যে স্বস্তি ফিরতে শুরু করেছে। তিন দিন ধরে চরম আতঙ্কে ছিল এ অঞ্চলের লাখো মানুষ।

সোমবার (২৪ অক্টোবর) রাত সাড়ে ৯টা নাগাদ সিত্রাংয়ের প্রভাবে উপজেলার সোনাদিয়া-কুতুবজোম ও কালারমার ছড়াসহ বেশ কিছু এলাকায় জোয়ারের পানি ঢুকে প্লাবিত হতে থাকে, এ সময় বাড়ি ছেড়ে আশ্রয়স্থলের দিকে ছুটে লোকজন। পরে অবশ্য রাত সাড়ে ১২টার দিকে জোয়ারের পানি কমতে শুরু করলে আশ্রয়স্থল ছেড়ে বাড়িমুখো হয় মানুষ। ‍‍`সিত্রাং‍‍` এ মহেশখালীতে বড় কোনো ক্ষতি না হলেও চিংড়ি ঘের, চাষবাস ও প্লাবিত হয়ে অনেকের ঘর বাড়িতে ব্যাপক ক্ষতি হয়েছে।

সোমবার রাতের চেয়ে গত মঙ্গলবার সকালে জোয়ারের উচ্চতা কমেছে। এতে স্বস্তি দেখা গেছে উপজেলা মাতারবাড়ি, ধলঘাটা, সোনাদিয়া ও কুতুবজোমের নদ–নদীর তীরবর্তী বাসিন্দাদের মধ্যে। গতকাল জোয়ারের তোড়ে ভেঙে গেছে মাতারবাড়ি-চালিয়াতলি প্রধান সড়কের একাংশ। ফলে চরম দূর্ভোগে পড়ে পথচারীসহ অসংখ্য যানবাহন। অল্পকিছু সময় বন্ধও ছিলো যানচলাচল। সাগর বেষ্টিত এ উপজেলার এমন প্রতিকূল পরিস্থিতিতে মহেশখালী উপজেলা প্রশাসনের উদাসীন ভূমিকা লক্ষ্য করা গেছে।

অভিযোগ উঠেছে প্রাকৃতিক দূর্যোগ চলাকালীন সময় সোমবার রাত ১১টা অব্দি দৃশ্যমান কোনো তৎপরতা ছিলোনা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ইয়াছিনের। এমন অবস্থা সামাজিক যোগাযোগ মাধ্যমে স্থানীয় সাংবাদিক ও জনতার সমালোচনার তোপে পড়ে কয়েকটি এলাকায় নামমাত্র পরিদর্শন করেন ইউএনও। প্রাকৃতিক দূর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাঠপ্রশাসনসহ সংশ্লিষ্ট সকলকে প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিলেও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়নি পূর্ব প্রস্তুতি।

দূর্যোগ মোকাবিলায় উপজেলা প্রশাসনের এমন নির্লিপ্ততা নিয়ে প্রশ্ন তুলেছেন সাধারণ মানুষ ও শিক্ষক সমাজ। সোনাদিয়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোক্তার আহমেদ সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন- বিরান সোনাদিয়া, একমাত্র আল্লাহই তাদের রক্ষা করেছেন। কোন প্রস্তুতি ছিলনা কোন কর্তৃপক্ষের। পুর্ণজোয়ারের সময় বাতাসের গতি কমে যাওয়ায় রক্ষা পেয়েছেন তারা, বাতাসের আরেকটু গতি বাড়লেই উপচে পড়ত দক্ষিণ দিক থেকে চরছেড়া পানি তখন পানিতে ভাসা ছাড়া আর কোন উপায় থাকতনা তাদের। কেন তাদের জন্য বিকল্প কোন ব্যবস্থা গ্রহণ করেনি কোন কর্তৃপক্ষ?

এদিকে মাতারবাড়ি এলাকার কয়েকজন বাসিন্দা বলেন, ‘গতকাল সারা রাত একফোঁটাও ঘুম হয়নি। সারারাত সাইক্লোন শেল্টারের ভেতরে বসে ছিলাম। কখন না জানি বাঁধ ভেঙে যায়, এই চিন্তা ছিল। শেষ পর্যন্ত বাঁধ ভেঙেই গেলো।

পাশে থাকা খাদিজা বেগম নামের এক বৃদ্ধ বলেন, ‘নদীর পাড়ের মানুষ আমরা। ছোটখাটো ঝড় আসলেই মনটা ছোট হয়ে যায়। গতকালকের কথা কী আর বলব!

তাড়াহুড়া করে সাইক্লোন শেল্টারে এসেছিলাম, কিন্তু আশ্রয়কেন্দ্রে কত মানুষ, আমরা গিয়ে তো জায়গা পাই না। ঝড় আসলে জেগে থেকে রাত কাটানো আমাদের নিয়তি। তবু স্বস্তি, কোনো ক্ষয়ক্ষতি হয়নি।’

Previous Post

মানসম্মত প্রাথমিক শিক্ষা বাস্তবায়নে বিদ্যালয়ে শিক্ষার্থীদের নৈতিক শিক্ষায় খেলাধুলার গুরুত্ব:

Next Post

রোহিঙ্গা শিবিরে সন্ত্রাসীদের গুলিতে নিহত -২

Next Post
রোহিঙ্গা শিবিরে সন্ত্রাসীদের গুলিতে নিহত -২

রোহিঙ্গা শিবিরে সন্ত্রাসীদের গুলিতে নিহত -২

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

রোববার, ১৯ জুলাই ২০২৬
লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
ছবি: সংগৃহীত

মাতামুহুরী উপজেলা ও থানার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ছবি: সংগৃহীত

‘আগামী ২৪ ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি’

শনিবার, ১৩ জুন ২০২৬
খামেনির দাফন ৯ জুলাই

খামেনির দাফন ৯ জুলাই

শনিবার, ১৩ জুন ২০২৬

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
প্রফেসর এ কে এম গিয়াসউদ্দিন
সম্পাদকীয় কার্যালয়

গার্লস হাই স্কুল সড়ক, চিরিঙ্গা, চকরিয়া, কক্সবাজার।
মোবাইল : ০১৭১৩৬০৩১৫৫
E-mail: akmgiasuddin@gmail.com

কক্সবাজার অফিস

কলাতলী মোড়, কক্সবাজার

The Daily Chakori was first published on 10 June 1992 as a weekly magazine from Chakaria, Cox’s Bazar. It has been published daily since October 26, 2000. Now Chakori is being published online.
  • মূলপাতা
  • কক্সবাজার
  • জাতীয়
  • রাজনীতি
  • ব্যবসা-বাণিজ্য
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • বিনোদন
  • পর্যটন
  • একনজরে সব জরিপ
© 2024-25 The Daily Chakori. All Rights Reserved.

Website powered by DigitB

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়

© 2025-26 The Daily Chakori All Rights Reserved. Website powered by DigitB