কক্সবাজার-টেকনাফ সড়কের রামু উপজেলার পানেরছড়া এলাকায় সিএনজি ও বাসের মুখোমুখি সংঘর্ষে মো. রায়হান (২৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
আজ সোমবার দুপুর আড়াইটার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহত যুবক উখিয়া উপজেলার রাজাপাংলয়ের উত্তর পুকুরিয়া এলাকার মৃত আবু তাহেরের পুত্র। তিনি সিএনজির যাত্রী ছিলেন।
রামু হাইওয়ের পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাছির উদ্দীন এই তথ্য নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ওসি জানান, কক্সবাজার-টেকনাফ সড়কের পানেরছড়া এলাকায় কক্সবাজার থেকে উখিয়ামুখী একটি পালকি বাসের সাথে উখিয়া থেকে কক্সবাজার গামী একটি সিএনজি অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যায় অটোরিক্সার যাত্রী মো. রায়হান। এতে আহত হয় সিএনজি’র দুই যাত্রী।
হাইওয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ ও আহতদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করেছে। দুর্ঘটনা কবলিত যানবাহন দুটি জব্দ করা হয়েছে।







