টেকনাফে বাংলাদেশ নৌবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে অস্ত্রসহ মাদক ব্যবসায়ী জাহাঙ্গীরকে আটক করা হয়েছে।
গোপন তথ্যের ভিত্তিতে রোববার দিবাগত রাতে টেকনাফের হ্নীলা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের লেদা টাওয়ার এলাকায় অভিযান পরিচালনা করে বাংলাদেশ নৌবাহিনী ও পুলিশ।
অভিযানকালে মাদক ব্যবসায়ী জাহাঙ্গীরকে তার বাড়ি থেকে অস্ত্রসহ আটক করা হয়। এ সময় তার বাড়িতে তল্লাশি চালিয়ে ১টি আগ্নেয়াস্ত্র, ৩ রাউন্ড তাজা গোলা, ৬টি দেশীয় ধারালো অস্ত্র ও ২টি মোবাইল উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, অভিযান শেষে উদ্ধারকৃত অস্ত্র ও আটককৃত মাদক ব্যবসায়ীকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানায় হস্তান্তর করা হয়।
সূত্র: বাসস







