বছরের প্রথম তাপপ্রবাহ বয়ে যাচ্ছে কয়েকটি জেলার ওপর দিয়ে। আবহাওয়াবিদরা এটিকে মৃদু তাপপ্রবাহ বলে বর্ণনা করেছেন। শনিবার থেকে শুরু হওয়া এই তাপপ্রবাহ সোমবার পর্যন্ত চলতে পারে।
আবহাওয়াবিদ হাফিজুর রহমান জানিয়েছেন, ঢাকা, ফরিদপুর, মানিকগঞ্জ, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, খুলনা বিভাগের বেশিরভাগ জেলা, রাঙ্গামাটির ওপর দিয়ে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।
হাফিজুর রহমান জানান, এরপরে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। তারপর তাপপ্রবাহ কিছুটা কমে আসবে। তবে ২০শে মার্চের পর তাপমাত্রা কিছুটা বাড়বে। এপ্রিল ও মে মাস নাগাদ বেশ কয়েকটি তাপপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।







