কক্সবাজারের পেকুয়ায় সাপের কামড়ে নাসির উদ্দীন (৪৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৮ আগস্ট) বেলা ১১ টার দিকে পেকুয়া সদর ইউনিয়নের আন্নর আলী মাতবর পাড়ায় এ ঘটনা ঘটে।
নিহত নাসির উদ্দীন ওই এলাকার মৃত আলী আহমদের পুত্র। তিনি ক্রোকারিজের ব্যবসা করতেন।
নিহতের স্বজনরা জানান, বন্যার পানি ঘরে ঢুকে পড়লে সবাই আশ্রয় কেন্দ্রে যাওয়ার জন্য বের হয়। এসময় তিনি চিৎকার করে উঠেন। তৎক্ষণাৎ তাকে উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আর এমও ডা. মুজিবুর রহমান জানান, সাপের কামড়ে তার মৃত্যু হয়েছে।







