শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপনের হার
  • প্রাইভেসি পলিসি
  • যোগাযোগ
No Result
View All Result
চকোরী—Daily Chakori
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
No Result
View All Result
চকোরী—Daily Chakori
No Result
View All Result

কক্সবাজারে অপহরণ চক্রের ৬ সদস্য আটক

চকোরী প্রতিবেদক by চকোরী প্রতিবেদক
মঙ্গলবার, ৮ আগস্ট ২০২৩
0 0
কক্সবাজারে অপহরণ চক্রের ৬ সদস্য আটক
0
SHARES
320
VIEWS
Share on FacebookShare on Twitter

কক্সবাজারের টেকনাফে অপরহণ ও মুক্তিপণ আদায়কারী চক্রের ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব। সোমবার (৭ আগস্ট) রাতে পৃথকভাবে র‍্যাব এই অভিযান পরিচালনা করে।

এই চক্রের অন্যতম হোতা মুহিত কামাল ও সাইফুল ইসলামসহ গ্রেপ্তার অন্যান্যদের বিরুদ্ধে টেকনাফ থানায় ৫টি, উখিয়া থানায় ১টি এবং ঈদগাঁও থানায় ১টি সহ মোট ৭টি মামলা রয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

মঙ্গলবার (৮ আগস্ট) বিকেল ৫টায় র‍্যাব- ১৫ এর সিনিয়র সহকারী পরিচালক অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তাররা হলেন, টেকনাফের নতুন পল্লান পাড়ার মৃত সিরাজুল ইসলামের ছেলে মুহিত কামাল (৩৪), দক্ষিণ লম্বরীর হাফেজুল রহমানের ছেলে সাইফুল ইসলাম (৩৮), রামু উপজেলার দারিয়াদীঘি এলাকার মৃত নুরুল হকের ছেলে মো. আব্বাস মিয়া জাহাঙ্গীর (৪০), একই উপজেলার থৈয়ংগা কাটার আবদুল আলমের ছেলে সৈয়দুল আমিন (২৮), উখিয়ার ৩ নম্বর ক্যাম্পের আবদুস সালামের ছেলে তাহের হোসেন (২৫) ও নতুন পল্লান পাড়ার কাদির হোসেনের ছেলে হাবিবুল্লাহ লালু (৩০)।

আবু সালাম চৌধুরী জানান, টেকনাফের এই অপহরণ চক্র দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকা থেকে কাজ দেয়ার কথা বলে লোকজনদের টেকনাফে নিয়ে গিয়ে জিম্মি করে। এরপর মিয়ানমারের বিভিন্ন নম্বরে রেজিস্ট্রেশনকৃত ইমু নম্বর থেকে কল দিয়ে মুক্তিপণ দাবি করে থাকে।

গত ২৩ জুলাই র‍্যাব-১৫ এর কাছে অভিযোগের ভিত্তিতে জানা যায়, ২০ জুলাই তৌহিদ নামে এক স্থানীয় যুবক ঈদগাঁও উপজেলার পোকখালী গ্রামের হামিদ হোসেন এবং নিজামুদ্দিনকে রাজমিস্ত্রির কাজ দেওয়ার কথা বলে নিয়ে আসে।

পরে দেড় লাখ টাকা করে মুক্তিপণ দাবি করে। এই ঘটনায় ২৩ জুলাই অপহরণ মামলা হয় এবং পুলিশ তৌহিদকে গ্রেপ্তার করে। পরবর্তীতে তৌহিদের দেওয়া তথ্যের ভিত্তিতে র‍্যাব অভিযান শুরু করে।

এর ধারাবাহিকতায় সোমবার রাত ১১টায় র‍্যাব-১৫ এর একটি দল তথ্যপ্রযুক্তির সহায়তায় অপহরণ চক্রের চকরিয়া-রামু-ঈদগাঁও এলাকার এজেন্ট সাইদুল আমিন এবং আব্বাসকে গ্রেপ্তার করে।

তাদের দেওয়া তথ্যমতে টেকনাফ থেকে গ্রেপ্তার করা হয় চক্রের হোতা মুহিত কামাল ও সাইফুল ইসলামসহ অপর দুই জনকে। তাদের কাছ থেকে ৩টি স্মার্ট ফোন, ৩টি বাটন মোবাইল ফোন, ১৩টি সিম কার্ড এবং নগদ ২৬ হাজার টাকা উদ্ধার করা হয়।

তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান র‍্যাবের এই কর্মকর্তা।

Previous Post

পেকুয়ায় সাপের কামড়ে যুবকের মৃত্যু

Next Post

আবহাওয়া অফিস দু:সংবাদ দিয়েছে

Next Post

আবহাওয়া অফিস দু:সংবাদ দিয়েছে

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

রোববার, ১৯ জুলাই ২০২৬
লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
ছবি: সংগৃহীত

মাতামুহুরী উপজেলা ও থানার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ছবি: সংগৃহীত

‘আগামী ২৪ ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি’

শনিবার, ১৩ জুন ২০২৬
খামেনির দাফন ৯ জুলাই

খামেনির দাফন ৯ জুলাই

শনিবার, ১৩ জুন ২০২৬

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
প্রফেসর এ কে এম গিয়াসউদ্দিন
সম্পাদকীয় কার্যালয়

গার্লস হাই স্কুল সড়ক, চিরিঙ্গা, চকরিয়া, কক্সবাজার।
মোবাইল : ০১৭১৩৬০৩১৫৫
E-mail: akmgiasuddin@gmail.com

কক্সবাজার অফিস

কলাতলী মোড়, কক্সবাজার

The Daily Chakori was first published on 10 June 1992 as a weekly magazine from Chakaria, Cox’s Bazar. It has been published daily since October 26, 2000. Now Chakori is being published online.
  • মূলপাতা
  • কক্সবাজার
  • জাতীয়
  • রাজনীতি
  • ব্যবসা-বাণিজ্য
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • বিনোদন
  • পর্যটন
  • একনজরে সব জরিপ
© 2024-25 The Daily Chakori. All Rights Reserved.

Website powered by DigitB

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়

© 2025-26 The Daily Chakori All Rights Reserved. Website powered by DigitB