কক্সবাজারের পেকুয়ায় পুলিশ অভিযান চালিয়ে ১০ লিটার চোলাইমদসহ এক’জনকে আটক করেছে।
গত মঙ্গলবার রাত ১১টার দিকে উপজেলার শিলখালী ইউপির সালাউদ্দিন ব্রিজ থেকে তাকে আটক করে।
আটককৃতরা হলেন, টইটং ইউনিয়ন ধনিয়া কাটা এলাকার মৃত ফজল করিমের পুত্র মোঃ সেলিম (৩৫)।
পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ওমর হায়দার বলেন, অভিনব কায়দায় মদগুলি পাচার করছিল।শিলখালী ইউপির সালাউদ্দিন ব্রিজে পুলিশের চেকপোস্ট চলাকালীন সময়ে এসআই(নিঃ) মফিজুল ইসলাম নেতৃত্বে পুলিশ একটি ইঞ্জিল চালিত অটোরিক্সা (সিএনজি) থেকে সন্দেহভাজন এক’জনকে আটক করে।
এ সময় গাড়িতে তল্লাশি চালিয়ে ড্রাইভারের সিটের নিচে বিশেষ কায়দায় রক্ষিত অবস্থায় ০৫টি বেতলে ১০লিটার চোলাইমদ উদ্ধার করে।
এ বিষয়ে পুলিশ বাদি হয়ে সংশ্লিষ্ট আইনে থানায় মামলা (১২/১২) রুজু করে। আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।







