কক্সবাজারের টেকনাফের সাবরাং ইউপির শাহপরীরদ্বীপ ৮নং ওয়ার্ড উত্তর পাড়া এলাকায় জমি বিরোধ নিয়ে আপন দুই ভাইয়ের মধ্যে সংঘর্ষ হয়, এতে ছোট ভাই মোঃ হোছন নিহত এবং আরেক ভাই দেলোয়ার হোসেনসহ আরও দুইজন গুরুতর আহত হয়।
শনিবার (২৮ জানুয়ারি) দিবাগত রাতে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেন সাবরাং ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য রেজাউল করিম।
তিনি জানান, পারিবারিক বিরোধ নিয়ে তাদের মধ্যে সংঘর্ষ হয় এতে একজন নিহত ও দুইজন আহত হয়েছে। আহতদের অবস্থা আশঙ্কা জনক হওয়ায় কর্তব্য চিকিৎসক কক্সবাজারে প্রেরণ করেছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) আব্দুল হালিম জানান, জমি সংক্রান্ত বিরোধ নিয়ে ভাইদের মধ্যে সংঘর্ষে একজন নিহত হয়েছে। নিহতের মরদেহ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এঘটনার সাথে জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।







