শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপনের হার
  • প্রাইভেসি পলিসি
  • যোগাযোগ
No Result
View All Result
চকোরী—Daily Chakori
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
No Result
View All Result
চকোরী—Daily Chakori
No Result
View All Result

সীমান্তে রোহিঙ্গা দুই গ্রুপের সংঘর্ষ নিয়ে আরসা প্রধানের বার্তা

এইচ এম ফরিদুল আলম শাহীন, কক্সবাজার by এইচ এম ফরিদুল আলম শাহীন, কক্সবাজার
শনিবার, ২৮ জানুয়ারি ২০২৩
0 0
সীমান্তে রোহিঙ্গা দুই গ্রুপের সংঘর্ষ নিয়ে আরসা প্রধানের বার্তা
0
SHARES
304
VIEWS
Share on FacebookShare on Twitter

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা সীমান্তের তুমব্রুর শূন্যরেখা এলাকায় গত ১৮ জানুয়ারি বিবদমান দুই রোহিঙ্গা সন্ত্রাসী গ্রুপ আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি (আরসা) ও আরাকান সলিডারিটি অর্গানাইজেশন (আরএসও) সংঘর্ষের ঘটনা নিয়ে ভিডিও বার্তা দিয়েছেন আরসা কমান্ডার ইন চিফ আতাউল্লাহ আবু আম্মার জুনুনি।

শুক্রবার (২৭ জানুয়ারি) মো. সৈয়দ আলম নামে ফেসবুক আইডি থেকে লাইভে আসেন তিনি।

ভিডিওতে আরসা কমান্ডার ইন চিফ আতাউল্লাহ আবু আম্মার জুনুনি দাবি করেছেন- ১৮ জানুয়ারির ওই সংঘর্ষে আরএসও’র ১৮ জনের বেশি সদস্য নিহত হয়েছেন। তবে এসময় আরসার একজন সদস্যও নিহত হয়নি বলে দাবি করেন জুনুনি।

এসময় আরসা প্রধান বলেন, গত ১৮ জানুয়ারি ভোরে সীমান্তের তুমব্রুর শূন্যরেখায় আমাদের রোহিঙ্গা ভাইবোনদের ওপর যে হামলা হয়েছে ও ঘরবাড়ি জ্বালিয়ে দিয়েছে এটা নিয়ে আমি অনেক চিন্তিত ছিলাম।

আসলে প্রকৃত ঘটনা জানানোর জন্য আমি ফেসবুক লাইভে এসেছি। প্রকৃত ঘটনা হচ্ছে ওই দিন আরএসও সদস্যরা বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের কোনারপাড়া নো-ম্যান্স ল্যান্ডের আশ্রয় শিবিরে থাকা রোহিঙ্গাদের হুমকি ও মারধরের চেষ্টা করে। এই খবরে আমি এবং দলের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছাই। তাদের কাছ থেকে জিজ্ঞাসা করার চেষ্টা করি। তারপর তারা আমাদের সামনে রোহিঙ্গাদের মারধরের চেষ্টা করে। এ নিয়ে বাকবিতণ্ডা হলে আরএসও সদস্যরা ক্ষিপ্ত হয়ে আমাদের লক্ষ্য করে গুলি ছুঁড়ে। আমরাও আমাদের জীবন রক্ষাতে পাল্টা গুলি ছুঁড়ি।

তারপরের ঘটনার বর্ণনা দিয়ে আরসা প্রধান আরো বলেন, আরএসও সদস্যরা রোহিঙ্গাদের ওপর হামলা করবে সেটা আগে থেকে পরিকল্পনা করে আসছিল। যেটি আমরা বুঝতে পারেনি। তাদের কাছে ভারী অস্ত্র ছিল যেটি আমাদের কাছে ছিল না। তবে তা সত্ত্বেও তাদের বিরুদ্ধে আমার দলের সদস্যরা কৌশলে সারাদিন যুদ্ধ করে। যেটিতে আমরা আলহামদুলিল্লাহ সফল হয়েছি। তাদের ৩টি পরিকল্পনা ছিল। যেগুলো আমাদের কাছে ধরা পড়ে। তারা মনে করেছিল আমরা তাদের কাছে আত্মসমর্পণ করবো। কিন্তু আমরা করিনি। উল্টো আমরা তাদের কাবু করেছি।

ভিডিওতে আরসা প্রধান ভিডিও বার্তার এক পর্যায়ে উখিয়ায় র‌্যাবের হাতে আটক দুই জঙ্গির ঘটনাকে নাটক বলে দাবি করেছেন। তিনি বলেন, ‘ঢাকা থেকে তাদের আটক করে এনে কুতুপালং ক্যাম্প সংলগ্ন এলাকায় এনে আরসা সদস্যসহ আমাকে ফাঁসানোর জন্য র‌্যাব এই ঘটনা ঘটিয়েছে।

ওই ভিডিওতে দেখা যায়, একটি বিদেশি পিস্তল তার সামনে রেখে তার ব্যক্তিগত দেহরক্ষী পাশে নিয়ে শূন্যরেখার হামলা ও র‌্যাবের দুই জঙ্গি আটক নিয়ে বর্ণনা দিচ্ছেন আরসা প্রধান।

প্রসঙ্গত, আতাউল্লাহ আবু আম্মার জুনুনির জন্ম পাকিস্তানের করাচিতে। বাবা গোলাম শরীফ। সাত ভাই ও দুই বোনের মধ্যে অষ্টম তিনি। ৬ বছর বয়সে চলে যান সৌদি আরবের রিয়াদে। ইসলামি শিক্ষায় উচ্চতর ডিগ্রি নিয়ে োশিক্ষকতা করেন মক্কা ও রিয়াদে। কিন্তু ২০১৩ সালে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি-আরসা’র প্রধান হিসেবে যোগ দেন।

Previous Post

বিদেশি পর্যটক বাড়াতে নানা উদ্যেগ; জমজমাট কক্সবাজার

Next Post

টেকনাফে ভাইয়ের হাতে ভাই খুন

Next Post
টেকনাফে ভাইয়ের হাতে ভাই খুন

টেকনাফে ভাইয়ের হাতে ভাই খুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

রোববার, ১৯ জুলাই ২০২৬
লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
ছবি: সংগৃহীত

মাতামুহুরী উপজেলা ও থানার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ছবি: সংগৃহীত

‘আগামী ২৪ ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি’

শনিবার, ১৩ জুন ২০২৬
খামেনির দাফন ৯ জুলাই

খামেনির দাফন ৯ জুলাই

শনিবার, ১৩ জুন ২০২৬

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
প্রফেসর এ কে এম গিয়াসউদ্দিন
সম্পাদকীয় কার্যালয়

গার্লস হাই স্কুল সড়ক, চিরিঙ্গা, চকরিয়া, কক্সবাজার।
মোবাইল : ০১৭১৩৬০৩১৫৫
E-mail: akmgiasuddin@gmail.com

কক্সবাজার অফিস

কলাতলী মোড়, কক্সবাজার

The Daily Chakori was first published on 10 June 1992 as a weekly magazine from Chakaria, Cox’s Bazar. It has been published daily since October 26, 2000. Now Chakori is being published online.
  • মূলপাতা
  • কক্সবাজার
  • জাতীয়
  • রাজনীতি
  • ব্যবসা-বাণিজ্য
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • বিনোদন
  • পর্যটন
  • একনজরে সব জরিপ
© 2024-25 The Daily Chakori. All Rights Reserved.

Website powered by DigitB

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়

© 2025-26 The Daily Chakori All Rights Reserved. Website powered by DigitB