শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপনের হার
  • প্রাইভেসি পলিসি
  • যোগাযোগ
No Result
View All Result
চকোরী—Daily Chakori
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
No Result
View All Result
চকোরী—Daily Chakori
No Result
View All Result

পরপারে চলে গেলো বাবা, একইদিন পৃথিবীতে আসলো নবজাতক কন্যা

এম.জিয়াবুল হক,চকরিয়া by এম.জিয়াবুল হক,চকরিয়া
রোববার, ২৯ জানুয়ারি ২০২৩
0 0
পরপারে চলে গেলো বাবা, একইদিন পৃথিবীতে  আসলো নবজাতক কন্যা
0
SHARES
313
VIEWS
Share on FacebookShare on Twitter

কক্সবাজারের চকরিয়ায় বাবার লাশ দাফনের ৯ ঘন্টার পর পৃথিবীতে আসলেন তার নবজাতক শিশু কন্যা। শুক্রবার বেলা এগারোটায় নামাজে জানাজা শেষে দাফন করা হয় বাবা শাহজাহান মনিরকে।

আর মাত্র ৯ ঘন্টার ব্যবধানে একইদিন রাত আনুমানিক নয়টার দিকে চকরিয়ার বেসরকারি চিকিৎসাপ্রতিষ্ঠান ম্যাক্স হাসপাতালে ভূমিষ্ট হয় তার ফুটফুটে কন্যা সন্তান। অর্থ্যাৎ জন্মের আগেই বাবাকে হারালো নবজাতক শিশুটি। দেখা হয়নি বাবা-মেয়ের!

চকরিয়া পৌরসভার ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি সাবেক ছাত্রনেতা শাহজাহান মনির (৪০) দুরারোগ্য মরণব্যাধি ক্যানসারে আক্রান্ত হয়ে বৃহস্পতিবার রাতে মৃত্যু বরণ করেন। শুক্রবার বেলা এগারোটায় তার নামাজে জানাজা সম্পন্ন হয়েছে। আর একদিন রাত আনুমানিক নয়টার দিকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে ফুটফুটে কন্যা সন্তান ভূমিষ্ট করেন শাহজাহানের স্ত্রী রুশনি জান্নাত।

মরহুম শাহজাহান মনির পৃথিবী থেকে চলে যাবার ৯ ঘন্টার পর কন্যা সন্তানের বাবা হলেন। অথচ বিধাতার কি নিয়তি! কিছু সময়ের ব্যবধানে শাহজাহান দু’চোখে দেখে যেতে পারেনি তার আদরের প্রিয় সন্তানকে। একই ভাবে তার কন্যাও দেখতে পারেনি বাবা’র হাসি ও আদরমাখা মুখটি। শিশুটি একদিন বড় হবে, কিন্তু বাবা শব্দটি তার কোন দিন ডাকা হবে না।

শাহজাহান মনিরের বড় ভাই আবু নছব বলেন, কয়েক মাস আগে শাহজাহানের লিভার ক্যানসার ধরা পড়ে। বাংলাদেশে কিছু দিন চিকিৎসা করার পর তাঁকে নিয়ে যাওয়া হয় ভারতের হায়দরাবাদের এআইজি হাসপাতালে। সেখানে চিকিৎসকেরা তাঁকে কেমোথেরাপি দেওয়ার পরামর্শ দেন। পরে দেশে ফিরে চট্টগ্রামের ক্যানসার বিশেষজ্ঞ ডাঃ আবদুল আউয়ালের তত্ত্বাবধানে ছয়টি কেমোথেরাপি নেন তিনি।

তবে অবস্থার অবনতি হলে শাহজাহানকে আবার হায়দরাবাদে নেওয়া হয়। সেখানকার চিকিৎসকদের পরামর্শে গত মঙ্গলবার শাহজাহান দেশে ফেরে বৃহস্পতিবার রাতেই মৃত্যু বরণ করেন।

শাহজাহান মনিরের স্ত্রী রুশনি জান্নাত বলেন, সানজিদা হক রাফা নামের তাঁদের আড়াই বছর বয়সী আরেকটি মেয়ে শিশু আছে। শাহজাহানই পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন। এখন দুই মেয়েকে নিয়ে অথই সাগরে পড়েছেন তিনি।

শাহজাহানের চিকিৎসার পেছনেও অনেক টাকা খরচ হয়েছে। এখন কীভাবে সংসার চালাবেন, তা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন তিনি।
২০১৯ সালের ২৭ জানুয়ারি শাহজাহানের সঙ্গে রুশনির বিয়ে হয়েছিল।

শাহজাহানের লাশ দাফনও করা হয় একই তারিখে অর্থ্যাৎ ২০২৩ সালের ২৭ জানুয়ারি । আবার ওই তারিখেই দ্বিতীয় সন্তানের বাবা হলেন মরহুম শাহজাহান মনির।

Previous Post

টেকনাফে ভাইয়ের হাতে ভাই খুন

Next Post

লামায় কারিতাসের বিনামূল্যে সবজি বীজ ও গবাদিপশু বিতরণ

Next Post
লামায় কারিতাসের বিনামূল্যে সবজি বীজ ও গবাদিপশু বিতরণ

লামায় কারিতাসের বিনামূল্যে সবজি বীজ ও গবাদিপশু বিতরণ

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

রোববার, ১৯ জুলাই ২০২৬
লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
ছবি: সংগৃহীত

মাতামুহুরী উপজেলা ও থানার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ছবি: সংগৃহীত

‘আগামী ২৪ ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি’

শনিবার, ১৩ জুন ২০২৬
খামেনির দাফন ৯ জুলাই

খামেনির দাফন ৯ জুলাই

শনিবার, ১৩ জুন ২০২৬

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
প্রফেসর এ কে এম গিয়াসউদ্দিন
সম্পাদকীয় কার্যালয়

গার্লস হাই স্কুল সড়ক, চিরিঙ্গা, চকরিয়া, কক্সবাজার।
মোবাইল : ০১৭১৩৬০৩১৫৫
E-mail: akmgiasuddin@gmail.com

কক্সবাজার অফিস

কলাতলী মোড়, কক্সবাজার

The Daily Chakori was first published on 10 June 1992 as a weekly magazine from Chakaria, Cox’s Bazar. It has been published daily since October 26, 2000. Now Chakori is being published online.
  • মূলপাতা
  • কক্সবাজার
  • জাতীয়
  • রাজনীতি
  • ব্যবসা-বাণিজ্য
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • বিনোদন
  • পর্যটন
  • একনজরে সব জরিপ
© 2024-25 The Daily Chakori. All Rights Reserved.

Website powered by DigitB

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়

© 2025-26 The Daily Chakori All Rights Reserved. Website powered by DigitB