শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপনের হার
  • প্রাইভেসি পলিসি
  • যোগাযোগ
No Result
View All Result
চকোরী—Daily Chakori
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
No Result
View All Result
চকোরী—Daily Chakori
No Result
View All Result

কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদযাপিত

প্রেস বিজ্ঞপ্তি by প্রেস বিজ্ঞপ্তি
মঙ্গলবার, ৩১ মে ২০২২
0 0
কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদযাপিত
0
SHARES
409
VIEWS
Share on FacebookShare on Twitter

কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী ১৪২৯ উদযাপিত হয়েছে। এ উপলক্ষে ৩১ মে বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম কিবরিয়া ভূ্ঁইয়ার সভাপতিত্বে দুই পর্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ও সাংস্কৃতিক ব্যাক্তিত্ব প্রফেসর সোমেশ্বর চক্রবর্তী।

বিশেষ আলোচক ও আবৃত্তি পরিবেশনায় ছিলেন কক্সবাজারের কৃতি সন্তান, থিয়েটার একটিভিস্ট, শব্দায়ন আবৃত্তি একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক জসিম উদ্দিন বকুল।

অনুষ্ঠানের প্রথমার্ধে স্বাগত বক্তব্যের মাধ্যমে মুল আলোচনা পর্ব শুরু করেন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সম্মানিত সেক্রেটারি অধ্যাপক এ কে এম গিয়াস উদ্দিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর সুকুমার দত্ত।

প্রধান আলোচক প্রফেসর সোমেশ্বর চক্রবর্তী তাঁর বক্তব্যে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এর জীবন ঘনিষ্ঠ কিছু অজানা তথ্য সহ বহু মুল্যবান কথার ঝুড়ি উপহার দেন নতুন প্রজন্মকে। তিনি বলেন, ২০২৫ সালের মধ্যে বাংলাদেশ বিশ্বের সেরা দশ জাতির এক জাতিতে রুপান্তরিত হবে।

কক্সবাজারের অন্যতম আবৃত্তিশিল্পী জসিম উদ্দিন বকুল তাঁর আবৃত্তি – আলোচনায় মোহনীয় করে রাখেন শিক্ষক-শিক্ষার্থী তথা উপস্থিত সকলকে।

বক্তারা বলেন, যেখানে শিল্প-সাহিত্য চর্চা হয় সেখানে সৃজনশীল জনশক্তি তৈরি হয়। যুগে যুগে কালে কালে কবি-সাহিত্যিকরা যুগ সংস্কারের কাজ করেছেন। বর্তমান সমাজে নতুন প্রজন্মের কাছে এই চর্চার প্রসার ঘটাতে এই ধরনের অনুষ্ঠান আরো বেশি বেশি আয়োজনের আহবান জানান অতিথিবৃন্দ।

অনুষ্ঠানের দ্বিতীয়ার্ধে শিক্ষকদের মধ্য সংগীত পরিবেশন ও কবিতা আবৃত্তি করেন কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আইন বিভাগের বিভাগীয় প্রধান ও সহকারী অধ্যাপক অরুণ রতণ সাহা, ইংরেজি বিভাগের শিক্ষক আদিল ইলাহি এবং আইন বিভাগের শিক্ষক নাজিয়া আক্তার।

শিক্ষার্থীদের মধ্যে সংগীত পরিবেশন ও কবিতা আবৃত্তি করেন সুস্মিতা পাল তমা ও রোকসানা আক্তার সুমি।

দুই পর্বের এই অনুষ্ঠান পরিচালনা করেন, ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক তামান্না নওরীন আজম।

Previous Post

মহেশখালীর পাহাড় থেকে কিশোরের গলাকাটা লাশ উদ্ধার

Next Post

লামায় ডাম্পার উল্টে ও বাস-সিএনজি সংঘর্ষে আহত ৬

Next Post
লামায় ডাম্পার উল্টে ও বাস-সিএনজি সংঘর্ষে আহত ৬

লামায় ডাম্পার উল্টে ও বাস-সিএনজি সংঘর্ষে আহত ৬

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

রোববার, ১৯ জুলাই ২০২৬
লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
ছবি: সংগৃহীত

মাতামুহুরী উপজেলা ও থানার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ছবি: সংগৃহীত

‘আগামী ২৪ ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি’

শনিবার, ১৩ জুন ২০২৬
খামেনির দাফন ৯ জুলাই

খামেনির দাফন ৯ জুলাই

শনিবার, ১৩ জুন ২০২৬

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
প্রফেসর এ কে এম গিয়াসউদ্দিন
সম্পাদকীয় কার্যালয়

গার্লস হাই স্কুল সড়ক, চিরিঙ্গা, চকরিয়া, কক্সবাজার।
মোবাইল : ০১৭১৩৬০৩১৫৫
E-mail: akmgiasuddin@gmail.com

কক্সবাজার অফিস

কলাতলী মোড়, কক্সবাজার

The Daily Chakori was first published on 10 June 1992 as a weekly magazine from Chakaria, Cox’s Bazar. It has been published daily since October 26, 2000. Now Chakori is being published online.
  • মূলপাতা
  • কক্সবাজার
  • জাতীয়
  • রাজনীতি
  • ব্যবসা-বাণিজ্য
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • বিনোদন
  • পর্যটন
  • একনজরে সব জরিপ
© 2024-25 The Daily Chakori. All Rights Reserved.

Website powered by DigitB

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়

© 2025-26 The Daily Chakori All Rights Reserved. Website powered by DigitB