৩০ মে (সোমবার) কক্সবাজারের মহেশখালী পাহাড় থেকে এক কিশোরের গলাকাটা লাশ উদ্ধার করো হয়েছে। নিহত কিশোরের নাম শিল্পব কান্তি দে (১৬)। সে ছোট মহেশখালী ইউনিয়নের ঠাকুরতলা গ্রামের জাপান হরি দে’র পুত্র।
পুলিশ জানায়, এই হত্যাকান্ড কে বা কারা ঘটিয়েছে নিশ্চিত হওয়া যায়নি। নাক কাটা নামক স্থানে স্থানীয় পান চাষিরা কাজ করতে গেলে এ লাশ দেখতে পায়। পরে তারা বিষয়টি স্থানীয় জনপ্রতিনিধিকে জানান। মহেশখালী থানা পুলিশ লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করেছে।
পারিবারিক সূত্রে জানা যায়, গত মার্চ মাসে শিপ্লব কান্তি দে বাদী হয়ে ও তার কয়েকজন বন্ধু মিলে একটি অভিযোগপত্র দায়ের করেন স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে। প্রাথমিকভাবে তাদের সন্দেহ করছে পরিবার।
মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হাই জানান, এটিই খুবই দুঃখজনক ঘটনা। যে বা যারা এই হত্যাকান্ডের সাথে জড়িত তাদের চিহ্নিত করতে পুলিশ কাজ করছে। আশাকরি হত্যাকারিরা রেহাই পাবেনা।







