শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপনের হার
  • প্রাইভেসি পলিসি
  • যোগাযোগ
No Result
View All Result
চকোরী—Daily Chakori
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
No Result
View All Result
চকোরী—Daily Chakori
No Result
View All Result

লামায় ডাম্পার উল্টে ও বাস-সিএনজি সংঘর্ষে আহত ৬

মোহাম্মদ রফিকুল ইসলাম, নিজস্ব সংবাদদাতা, লামা by মোহাম্মদ রফিকুল ইসলাম, নিজস্ব সংবাদদাতা, লামা
মঙ্গলবার, ৩১ মে ২০২২
0 0
লামায় ডাম্পার উল্টে ও বাস-সিএনজি সংঘর্ষে আহত ৬
0
SHARES
316
VIEWS
Share on FacebookShare on Twitter

লামায় পৃথক দুইটি সড়ক দুর্ঘটনায় ৬ জন আহত হয়েছে। আহতরা অধিকাংশ নারী ও শিশু। লামা চকরিয়া সড়কের মিরিঞ্জা ও কুমারী এলাকায় এই দুর্ঘটনা দুইটি ঘটে। আহতদের দ্রুত উদ্ধার করে লামা সরকারী হাসপাতালে আনা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ও চকরিয়া নেয়া হয়েছে। আহতদের মধ্যে তিন জনের অবস্থা আশংকাজনক বলে জানায় লামা হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত ডাক্তার।

সরজমিনে গিয়ে জানা যায়, লামা চকরিয়া সড়কের ৫ মাইল নামক স্থানে লামাগামী একটি যাত্রীবাহী বাস গাড়ি চকরিয়া মুখি একটি সিএনজিকে চাপা দিয়ে চলে আসে। এসময় সিএনজির তিন যাত্রী গুরুতর আহত হয়েছে, আহতরা সবাই নারী ও শিশু। আহত এক নারীর পা চাপায় পড়ে দিখন্ড হয়ে যায়। প্রত্যেক্ষদর্শী ও স্থারীয়রা আহতদের দ্রুত উদ্ধার করে দুর্ঘটনা কবলিত সিএনজিতে করে চকরিয়া হাসপাতালে পাঠিয়ে দেয়। দুর্ঘটনার পরপরই ঘাতক বাস গাড়িটি দ্রুত বেগে গাড়ি চালিয়ে পালিয়ে যায়। মঙ্গলবার (৩১ মে ২০২২ইং) দুপুর ১২টা ৪০ মিনিটে এই ঘটনা ঘটে। আহতরা সবাই অন্য এলাকার বাসিন্দা হওয়ায় তাদের পরিচয় পাওয়া যায়নি।

এদিকে ১০ মিনিটের ব্যবধানে আবারো লামা চকরিয়া সড়কের মিরিঞ্জা পাহাড়ের মাদানীনগর এলাকায় ডাম্পার উল্টে এক মাদ্রাসার ৬ বছরের শিশু সহ তিনজন গুরুতর আহত। আহতদের প্রথমে লামা হাসপাতালে নেয়া হলে তাদের অবস্থা আশংকাজনক হওয়ায় তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা। মঙ্গলবার (৩১ মে) দুপুর ১২টা ৫০ মিনিটে এই ঘটনা ঘটে। ইটবাহী ডাম্পার গাড়িটি বেপরোয়া গতিতে চালিয়ে আসার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় বলে জানায় প্রত্যেক্ষদর্শীরা। এসময় দুর্ঘটনা সংগঠিত স্থানের পাশে মাদানীনগর কওমী মাদ্রাসা ছুঁটি হয়। ডাম্পার গাড়িটি রাস্তার উপরে উল্টে গেলে পাশ দিয়ে যাওয়া মাদ্রাসা ছাত্র রিয়াদ (৬) ইটের নিচে চাপা পড়ে গুরুতর আহত হয়। তার অবস্থা আশংকাজনক।

আহতরা হলেন, লামা সদর ইউনিয়নের ১নং ওয়ার্ড পশ্চিম লাইনঝিরি এলাকার মোঃ খোকন এর ছেলে মোঃ রিয়াদ (৬), লামার ফাঁসিয়াখালী ইউনিয়নের শামুকছড়া এলাকার মাসুদ পারভেজ এর ছেলে গাড়ির হেলপার মোঃ রিয়াজ উদ্দিন (১৯) ও ফাঁসিয়াখালী ইউনিয়নের ইয়াংছা এলাকার বাসিন্দা ডাম্পার চালক জমির উদ্দিন (২২)।

লামা থানা পুলিশের উপ-পরিদর্শক মোঃ শাহীন বলেন, আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। রাস্তার উপরে ইট নিয়ে উল্টে যাওয়া ডাম্পার গাড়ি ও ইট গুলো রাস্তা থেকে সরিয়ে গাড়ি চলাচল স্বাভাবিক করা হয়েছে।

Previous Post

কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদযাপিত

Next Post

লামায় পুকুর থেকে তিন বছরের শিশুর লাশ উদ্ধার

Next Post
লামায় পুকুর থেকে তিন বছরের শিশুর লাশ উদ্ধার

লামায় পুকুর থেকে তিন বছরের শিশুর লাশ উদ্ধার

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

রোববার, ১৯ জুলাই ২০২৬
লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
ছবি: সংগৃহীত

মাতামুহুরী উপজেলা ও থানার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ছবি: সংগৃহীত

‘আগামী ২৪ ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি’

শনিবার, ১৩ জুন ২০২৬
খামেনির দাফন ৯ জুলাই

খামেনির দাফন ৯ জুলাই

শনিবার, ১৩ জুন ২০২৬

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
প্রফেসর এ কে এম গিয়াসউদ্দিন
সম্পাদকীয় কার্যালয়

গার্লস হাই স্কুল সড়ক, চিরিঙ্গা, চকরিয়া, কক্সবাজার।
মোবাইল : ০১৭১৩৬০৩১৫৫
E-mail: akmgiasuddin@gmail.com

কক্সবাজার অফিস

কলাতলী মোড়, কক্সবাজার

The Daily Chakori was first published on 10 June 1992 as a weekly magazine from Chakaria, Cox’s Bazar. It has been published daily since October 26, 2000. Now Chakori is being published online.
  • মূলপাতা
  • কক্সবাজার
  • জাতীয়
  • রাজনীতি
  • ব্যবসা-বাণিজ্য
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • বিনোদন
  • পর্যটন
  • একনজরে সব জরিপ
© 2024-25 The Daily Chakori. All Rights Reserved.

Website powered by DigitB

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়

© 2025-26 The Daily Chakori All Rights Reserved. Website powered by DigitB