আবহাওয়া অফিস জানিয়েছে, বুধবার (৯ আগস্ট) সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়োহাওয়া বয়ে যেতে পারে। সেই সাথে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে অতি ভারি বৃষ্টি হতে পারে।
একই পূর্বাভাসে, পরবর্তী ৪৮ ঘণ্টায় বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা কমতে পারে। তবে আগামী পাঁচ দিনে বৃষ্টিপাতের প্রবণতা ফের বাড়তে পারে।
এদিকে, অতি বৃষ্টি ও বন্যার কারণে চট্টগ্রাম, বান্দরবান, কক্সবাজার, খাগড়াছড়ি জেলার সব শিক্ষাপ্রতিষ্ঠান ৯ ও ১০ আগস্ট বন্ধ ঘোষণা করা হয়েছে।







