শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপনের হার
  • প্রাইভেসি পলিসি
  • যোগাযোগ
No Result
View All Result
চকোরী—Daily Chakori
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
No Result
View All Result
চকোরী—Daily Chakori
No Result
View All Result

আলীকদমে ব্যাটালিয়ন ৫৭ বিজিবি’র সংবাদ সম্মেলন

এম কামরুল ইসলাম  টিপু, লামা থেকে by এম কামরুল ইসলাম টিপু, লামা থেকে
বুধবার, ৪ জানুয়ারি ২০২৩
0 0
আলীকদমে ব্যাটালিয়ন ৫৭ বিজিবি’র সংবাদ সম্মেলন
0
SHARES
312
VIEWS
Share on FacebookShare on Twitter

আলীকদম ব্যাটালিয়ন ৫৭ বিজিবি কর্তৃক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। (৩জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টায় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের মাঝে প্রেস ব্রিফিং দেন ৫৭ বিজিবির অধিনায়ক লে: কর্নেল মোঃ শহীদুল ইসলাম। লিখিত প্রেস রিলিজে উল্লেখ করা হয় কক্সবাজার রিজিয়ন দেশের দক্ষিণ পূর্বাঞ্চলে বাংলাদেশ-মায়ানমারের সম্পূর্ণ সীমান্তের দায়িত্ব পালন করছে। এই সীমান্তের মধ্যে বান্দরবান সেক্টরের ০৩টি ইউনিটের মধ্যে আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি) বাংলাদেশ-মায়ানমার সীমান্তে দায়িত্ব পালন করছে।

প্রতিষ্ঠার পর হতে এই ব্যাটালিয়ন সীমান্ত সুরক্ষা ও চোরাচালান নির্মূলের পাশাপাশি আভ্যন্তরীণ আইন- শৃঙ্খলা রক্ষার্থে বেসামরিক প্রশাসনকে সহায়তা করে আসছে। সম্প্রতি আলীকদম উপজেলার মধ্য দিয়ে মায়ানমার হতে গবাদি পশু গরু চোরাচালান অত্যাধিক বৃদ্ধি পেয়েছে। পাহাড়ী ঝিরি পথ ও নদী পথ ব্যবহার করে বাংলাদেশ-মায়ানমার সীমান্ত দিয়ে গবাদীপশু নিয়ে এসে লামা-ঈদগাসহ বিভিন্ন গরু নিয়ে যাচ্ছে।
শুধু তাই নয় অন্যান্য মাদকদ্রব্য বিশেষ করে ইয়াবা পাচার করে আসছে এবং ইতিমধ্যে ০২ জন গ্রেফতার হয়েছে।চোরাচালান নির্মূলে ব্যাটালিয়ন কর্তৃক নিয়মিত টাস্কফোর্স ও যৌথ অভিযান পরিচালনা করে আসছে। নিয়মিত অভিযানে বিগত ০৬ মাসে অত্র ব্যাটালিয়ন ৮,৬৩,৫০,০০০ টাকা মূল্যের ৮০৭টি গরু মহিষ আটক করা হয়েছে। উক্ত আটককৃত গরু মহিষ নিলাম বাবদ ৬,৪৫,৬১,৪৪ টাকা সরকারী কোষাগারে জমা হয়। এছাড়াও অত্র ব্যাটালিয়ন প্রতিষ্ঠার পর হতে অদ্যাবধি পর্যন্ত ৩,০৬,৬২,৫৯০ টাকার অবৈধ কাঠ আটক করেছে। গরু আটকের বিষয়ে এই পর্যন্ত ২৬টি মামলা দায়ের করা হয়েছে।

তন্মধ্যে ০২টি মামলা থানায় এবং ২৪টি কাষ্টমস কর্তৃপক্ষের মাধ্যমে মামলা করা হয়। ইতিমধ্যে আমরা ০২ জন আসামীকে গ্রেফতার করে থানায় সোপার্দ করেছি।মূলত আলীকদম উপজেলার দূর্গম সীমান্ত এলাকা হয়ে পোয়ামুহুরী ও করুকপাতা এলাকার বিভিন্ন ঝিরি দিয়ে চোরাকারবারী নিয়ে আসতেছে। চোরাচালান শুধু অত্র এলাকার ভারসাম্য নষ্ট নয়, দেশের সামগ্রিক অর্থনীতি ধ্বংস করে দেয়। এর ফলে একদিকে যেমন কোটি কোটি টাকার রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে সেই সাথে দেশীয় কর মুখে। চোরাচালান কৃত এই গরুগুলো অধিকাংশ ক্ষুরা রোগসহ বিভিন্ন রোগ যার ফলে দেশীয় খামার সহ অন্যান্য গবাদি পশুতে তা ছড়িয়ে পড়ছে।

অত্র এলাকা দিয়ে গবাদিপশুর পাশাপাশি মাদক চোরাচালানের সম্ভাবনা রয়েছে। এ ব্যাপারে আমরা সচেষ্ট রয়েছি। এক্ষেত্রে আমি স্থানীয়দের সহযোগিতা কামনা করছি। আমাদের মনে রাখতে হবে মাদক শুধু নিজেকে ধ্বংস করে না পুরো পরিবার তথা সমাজ ও দেশকে ধ্বংস করে দেয়। দেশ ও সমাজকে রক্ষায় চোরাচালানীরোধে আমাদের সকলকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। বিজিবির এই আভিযানিক ও অপারেশনাল কার্যক্রমকে বাধাগ্রস্থ করার জন্য কিছু চোরাকারবারী ও দুস্কৃতিকারী বিজিবির বিরুদ্ধে ইতিমধ্যে ০৫টি মামলা দায়ের করে।

উক্ত মামলা সমূহ বিজিবি আইনগত ভাবে মোকাবেলা করছে, যা ইতিমধ্যে আদালত কর্তৃক কয়েকটি মামলায় বিজিবির পক্ষে রায় দিয়েছে এবং কয়েকটি মামলা এখনো বিচারাধীন রয়েছে।তাছাড়া মাননীয় প্রধানমন্ত্রী প্রত্যাশা “সীমান্তে জনগনের আস্থা রেখে বিজিবিকে দায়িত্ব পালন হবে”। এই প্রত্যাশা বাস্তবায়নের লক্ষে দূস্থ ও অসহায় জনসাধারণকে খাদ্য, বস্ত্র বিতরণ এবং চিকিৎসা সেবার মাধ্যমে সহযোগিতা প্রদান করে আসছে। এই প্রচেষ্টায় অন্যান্য প্রশাসন, জনপ্রতিনিধি ও সাংবাদিক সহ দেশের আপামোর জনসাধারণ বিশেষ ভূমিকা রাখবে বলে আমরা বিশ্বাস করি।পরিশেষে বিজিবির আভিযানিক ও প্রশাসনিক কার্যক্রমে সকলের সহযোগিতা কামনা করে বক্তব্য শেষ করেন। সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিজিবি অধিনায়ক কর্নেল মোঃ শহীদুল ইসলাম পিএসসি।

Previous Post

মহেশখালীতে উচ্ছেদ অভিযান: জমি মালিকদের বাঁধার মুখে ফিরে গেলো প্রশাসন

Next Post

টেকনাফে লক্ষাধিক ইয়াবাসহ আটক -২

Next Post
টেকনাফে লক্ষাধিক ইয়াবাসহ আটক -২

টেকনাফে লক্ষাধিক ইয়াবাসহ আটক -২

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

রোববার, ১৯ জুলাই ২০২৬
লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
ছবি: সংগৃহীত

মাতামুহুরী উপজেলা ও থানার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ছবি: সংগৃহীত

‘আগামী ২৪ ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি’

শনিবার, ১৩ জুন ২০২৬
খামেনির দাফন ৯ জুলাই

খামেনির দাফন ৯ জুলাই

শনিবার, ১৩ জুন ২০২৬

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
প্রফেসর এ কে এম গিয়াসউদ্দিন
সম্পাদকীয় কার্যালয়

গার্লস হাই স্কুল সড়ক, চিরিঙ্গা, চকরিয়া, কক্সবাজার।
মোবাইল : ০১৭১৩৬০৩১৫৫
E-mail: akmgiasuddin@gmail.com

কক্সবাজার অফিস

কলাতলী মোড়, কক্সবাজার

The Daily Chakori was first published on 10 June 1992 as a weekly magazine from Chakaria, Cox’s Bazar. It has been published daily since October 26, 2000. Now Chakori is being published online.
  • মূলপাতা
  • কক্সবাজার
  • জাতীয়
  • রাজনীতি
  • ব্যবসা-বাণিজ্য
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • বিনোদন
  • পর্যটন
  • একনজরে সব জরিপ
© 2024-25 The Daily Chakori. All Rights Reserved.

Website powered by DigitB

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়

© 2025-26 The Daily Chakori All Rights Reserved. Website powered by DigitB