কক্সবাজারে টেকনাফের হ্নীলায় অভিযান চালিয়ে এক লক্ষ পাঁচশত পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করে র্যাব-১৫। এঘটনায় পলাতক রয়েছে দুজন।
বুধবার (৫ জানুয়ারী) সকালে হ্নীলা ইউপিস্থ ফুলের ডেইল গ্রামের মোঃ শফিকের বসত ঘরের সামনে থেকে র্যাব অভিযান চালিয়ে মহিলাসহ দুই মাদককারবারিকে গ্রেফতার করে ।
আটকরা হলো – হ্নীলা ৩নং ওয়ার্ডের ফুলের ডেইল এলাকার মৃত মোহাম্মদ হোসাইনের ছেলে ওসিউর রহমান(৪৮) এবং আব্দুস সাত্তারের মেয়ে আয়েশা খাতুন(৩২)।
বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১৫ এর সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম ) মোঃ আবু সালাম চৌধুরী।
তিনি জানান,
আটককৃত ব্যক্তিদের দেখানো মতে এক লক্ষ পাঁচশত পিস ইয়াবা ট্যাবলেট তাদের হেফাজত থেকে উদ্ধার করা হয়। র্যাবের আভিযানিক একটি দল বর্ণিত স্থানে পৌঁছানোর পূর্বেই অপর দুই মাদক ব্যবসায়ী দ্রুত ঘটনা স্থল থেকে পালিয়ে যায়।
আবু সালাম আরো জানান , আটক ও পলাতক আসামীরা পরস্পর যোগসাজসে অবৈধ ভাবে ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্য তাদের হেফাজতে রেখেছিল।
তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থাগ্রহণ করা হয়েছে।







