পৃথিবী থেকে পোলিও নির্মূলে প্রধান ভূমিকা রোটারি ইন্টারন্যাশনালের এমন একটি খবর জানাই ছিলো না। সদস্যদের দেয়া চাঁদায় কত রকম জনকল্যাণমুখী প্রকল্প যে নেওয়া হয় রোটারি মাধ্যমে তাও জানলাম রোটারির সাথে সম্পৃক্ত হয়ে।
এমন একটি সংগঠনের সাথে সময় পরিশ্রম অর্থ ও আত্মা দিয়ে যুক্ত ছিলেন আমার বন্ধু শারমিন আফরোজ রেসমিন। কেবল যুক্তই ছিলেন না, কক্সবাজার রোটারি ক্লাবের সভাপতি হিসেবে রোটারিকে ভীষণ জনসম্পৃক্ত ও জননন্দিত সেবামুখী সংগঠন হিসেবে পরিচয় করিয়ে দিয়েছিলেন সমগ্র জেলায়।
রোটারির যেকোনো প্রোগ্রাম আয়োজনে এবং প্রোগ্রামে অংশ নিতে সে ছিল সবসময়ই সিরিয়াস!
রামু কলেজের অধ্যক্ষ রোটারিয়ান শারমিন আফরোজ রেসমিন ছিলেন কক্সবাজারের অকুতোভয় পরিবেশবাদী নেত্রী।
রেসমিনের শহর কক্সবাজারে এসে অংশ নিলাম রোটারি PETS প্রোগ্রামে। রোটারির প্রতি নিবেদিতপ্রাণ রেসমিনের শহরে রোটারির কার্যক্রমে অংশগ্রহণ আমার জন্য ছিলো গভীর বেদনার!
দুটি দিনের পুরোটা সময় মনে পড়ছিলো ছোটভাই ডিস্ট্রিক্ট গভর্নর Mutasim Billah Faruqui র অনুপ্রেরণার পাশাপাশি আমার অপর রোটারি-অনুপ্রেরণা রেসমিনকে। সবই আছে হয়তো আগের মতোই, কেবল রেসমিন নাই। ২জুলাই, ২০১১ সে আমাদের সবাইকে ছেড়ে অনন্ত যাত্রা করেছে।
রেসমিনের আত্মা চিরশান্তি লাভ করুক—এই প্রার্থনা করি।







