শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপনের হার
  • প্রাইভেসি পলিসি
  • যোগাযোগ
No Result
View All Result
চকোরী—Daily Chakori
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
No Result
View All Result
চকোরী—Daily Chakori
No Result
View All Result

লামায় দুর্বৃত্তের দেয়া আগুনে পুড়ে গেছে দিনমজুরের বসতবাড়ি

মোহাম্মদ রফিকুল ইসলাম, নিজস্ব সংবাদদাতা, লামা, ১৫ মে’ ২০২২ইং by মোহাম্মদ রফিকুল ইসলাম, নিজস্ব সংবাদদাতা, লামা, ১৫ মে’ ২০২২ইং
রোববার, ১৫ মে ২০২২
0 0
লামায় দুর্বৃত্তের দেয়া আগুনে পুড়ে গেছে দিনমজুরের বসতবাড়ি
0
SHARES
306
VIEWS
Share on FacebookShare on Twitter

লামা উপজেলার ফাইতং ইউনিয়নে দুর্বৃত্তদের দেয়া আগুনে পুড়ে গেছে দিনমজুর গিয়াস উদ্দিনের বসতবাড়ি। ইউনিয়নের ৯নং ওয়ার্ডের বাঙ্গালী পাড়ায় রবিবার (১৫ মে) রাত ২টায় আগুন লাগার ঘটনা ঘটে বলে জানিয়েছেন গিয়াস উদ্দিনের স্ত্রী সাথী মনি (২২)।

সাথী মনি বলেন, আমি আমার ছোট বাচ্চাকে নিয়ে ঘরে ঘুমিয়ে ছিলাম। ঘরে আমার বৃদ্ধ বাবা মোঃ রওশন আলী (৮০) ছিলেন। রাত ২টায় ঘুমের ঘোরে হঠাৎ আগুনের লেলিহান শিখা দেখে আতংকিত হয়ে সন্তান ও বাবাকে নিয়ে ঘর থেকে বেরিয়ে আসি। মুহুর্তে চোখের সামনে সবকিছু পুড়ে ছাই হয়ে গেল। ঘরে তামাক বিক্রির নগদ ৫১ হাজার ৫শত টাকা ছিল। নগদ টাকা, বাড়ির মালামাল ও সৌর বিদ্যুৎ সহ সবকিছু পুড়ে আমাদের ২ লাখ টাকার অধিক ক্ষয়ক্ষতি হয়েছে। বাড়ির আশপাশে তেমন কোন বাড়িঘর না থাকায় লোকজন আসতে আসতে সব পুড়ে যায়।

তিনি আরো বলেন, পার্শ্ববর্তী আসাব উদ্দিন ও দলীলুর রহমানের সাথে আমাদের জায়গা জমি নিয়ে বিরোধ আছে। আগুন লাগার পর ঘর থেকে বেরিয়ে আসলে ২/৩ জন লোককে দৌঁড়ে পালিয়ে যেতে দেখি। অন্ধকার হওয়ায় তাদের চেহারা দেখতে পারিনি। পার্শ্ববর্তী আসাব উদ্দিনের দায়ের করা মামলায় আমার স্বামী সহ আমাদের পরিবারের সাতজনের নামে ওয়ারেন্ট আছে। আমার নিকট আত্মীয় জালাল উদ্দিন জেল হাজতে ও বাকীরা পালিয়ে রয়েছে। তাই আমাদের ঘরে কোন পুরুষ ছিলনা। আমাদের ধারনা এই সুযোগে তারা রাতের গভীরে এসে আমাদের ঘরে আগুন দেয়। এই বিষয়ে আসাব উদ্দিন বলেন, তাদের সাথে আমাদের মামলা রয়েছে। নিজেরা ঘরে আগুন দিয়ে আমাদের ফাঁসাতে এই ঘটনার সৃষ্টি করেছে।

ফাইতং ইউপি চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক আগুনে বসতবাড়ি পুড়ে যাওয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পরিষদ হতে তাদের সহযোগিতা করা হবে। ওয়ার্ড মেম্বারকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে।

লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) শহীদুল ইসলাম চৌধুরী বলেন, খবর পাওয়ামাত্র ফাইতং ফাঁড়ি থেকে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্তপূর্বক ব্যবস্থা নেয়া হবে।

Previous Post

অধ্যক্ষ শারমিন রেসমিন স্মরণ

Next Post

লামায় পানিতে ডুবে এক মৃগী রোগীর মৃত্যু

Next Post
লামায় পানিতে ডুবে এক মৃগী রোগীর মৃত্যু

লামায় পানিতে ডুবে এক মৃগী রোগীর মৃত্যু

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

রোববার, ১৯ জুলাই ২০২৬
লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
ছবি: সংগৃহীত

মাতামুহুরী উপজেলা ও থানার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ছবি: সংগৃহীত

‘আগামী ২৪ ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি’

শনিবার, ১৩ জুন ২০২৬
খামেনির দাফন ৯ জুলাই

খামেনির দাফন ৯ জুলাই

শনিবার, ১৩ জুন ২০২৬

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
প্রফেসর এ কে এম গিয়াসউদ্দিন
সম্পাদকীয় কার্যালয়

গার্লস হাই স্কুল সড়ক, চিরিঙ্গা, চকরিয়া, কক্সবাজার।
মোবাইল : ০১৭১৩৬০৩১৫৫
E-mail: akmgiasuddin@gmail.com

কক্সবাজার অফিস

কলাতলী মোড়, কক্সবাজার

The Daily Chakori was first published on 10 June 1992 as a weekly magazine from Chakaria, Cox’s Bazar. It has been published daily since October 26, 2000. Now Chakori is being published online.
  • মূলপাতা
  • কক্সবাজার
  • জাতীয়
  • রাজনীতি
  • ব্যবসা-বাণিজ্য
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • বিনোদন
  • পর্যটন
  • একনজরে সব জরিপ
© 2024-25 The Daily Chakori. All Rights Reserved.

Website powered by DigitB

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়

© 2025-26 The Daily Chakori All Rights Reserved. Website powered by DigitB