কক্সবাজারের পেকুয়ায় পুলিশের বিশেষ অভিযানে চার শত পিস ইয়াবা সহ দুই জনকে গ্রেফতার করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার রাতে পেকুয়া থানার এসআই অমর চন্দ্র বিশ্বাস নেতৃত্বে একটি চৌকস টিম পেকুয়া এবিসি আঞ্চলিক মহাসড়কে টৈটং সীমান্ত ব্রীজ এর উপর চেক পোষ্ট ডিউটি করাকালে তাদের আটক করে।
আটককৃতরা হলেন- কিশোরগঞ্জের কাদ্দি গ্রামের মোঃ মজিবুর রহমানের পুত্র মোঃ হিমেল মিয়া (২০) ও কিশোরগঞ্জের সামাই কান্দি এলাকার মৃত লাইয়েছ মিয়া পুত্র মোঃ নবী হোসেন(২৪)।
এসময় তাদের কাছ থেকে তল্লাশি করে মোট ৪শ’ পিস ইয়াবা জব্দ করা হয়।
পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোহাম্মদ ওমর হায়দার জানান,আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। এবং এই অভিযান অব্যাহত থাকবে।







