কক্সবাজারের পেকুয়ায় বিদ্যুতের শর্টসার্কিটের আগুনে দু’ভাইয়ের বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে।
শনিবার (১৪ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার সদর ইউনিয়নের ছিরাদিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
পেকুয়া উপজেলা সহকারী কমিশনার (ভুমি) জাহেদুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
প্রত্যক্ষদর্শী জহিরুল ইসলাম, নেজাম উদ্দিন বলেন,ছিরাদিয়া এলাকার মৃত,মোস্তাক আহমদের দু’ছেলে কামাল হোসেন ও আক্তার হোসেনের বাড়িতে আগুন লাগে। এ সময় বাড়িটি সম্পুর্ন পুড়ে যায়।
আগুনের তীব্রতা ভয়াবহ হওয়ায় স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেও ব্যর্থ হয়। পেকুয়ার ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে যাওয়ার আগেই পুড়ে ছাই হয়ে যায় বাড়িটি।
কামাল হোসেনের স্ত্রী খালেদা বেগম জানায়,উঠানে বাড়ির কাজে আমরা ব্যস্ত ছিলাম। হঠাৎ ঘরে আগুন ধরে যায়।
আসবাবপত্র, ধান ও স্বর্নালংকার পুুড়ে গেছে। এতে প্রায় ৮লক্ষ টাকার ক্ষতি হতে পারে বল তিনি জানান। বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সুত্রপাত হতে পারে বলে আক্রান্ত পরিবারের লোকজন দাবী করেন।
উপজেলা সহকারী কমিশনার (ভুমি) জাহেদুল ইসলাম জানায়,খবর পেয়ে ঘটনাস্থল গিয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারকে শুকনো খাবার সহায়তা প্রদান করেছি। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সহায়তা দেওয়া হবে।







