শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপনের হার
  • প্রাইভেসি পলিসি
  • যোগাযোগ
No Result
View All Result
চকোরী—Daily Chakori
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
No Result
View All Result
চকোরী—Daily Chakori
No Result
View All Result

চকরিয়ায় চোরাই পথে বার্মাইয়া গরু মহিষ ঢুকবে না

এম,জিয়াবুল হক,চকরিয়া by এম,জিয়াবুল হক,চকরিয়া
শুক্রবার, ১৩ জানুয়ারি ২০২৩
0 0
চকরিয়ায় চোরাই পথে বার্মাইয়া গরু মহিষ ঢুকবে না
0
SHARES
303
VIEWS
Share on FacebookShare on Twitter

সাম্প্রতিক সময়ে চোরাই পথে মায়ানমারের গরু মহিষের অবৈধ চালান ঢুকে পড়ার কারণে কক্সবাজারের চকরিয়া উপজেলার বিভিন্ন স্থানে সরকারি অনুমোদন বিহীন অবৈধ পশুর হাট বসিয়ে কতিপয় মহল লাখ লাখ টাকার বাণিজ্য শুরু করেছে ।

অভিযোগ উঠেছে, ক্ষমতাসীন দলের কতিপয় লোকজন সরকারি অনুমোদন উপেক্ষা করে উপজেলার বিভিন্ন স্থানে এসব অবৈধ পশুর হাট গড়ে তুলেছে। এসব পশুর হাটে গরু মহিষ বেচাকেনার মাধ্যমে বাজার নিয়ন্ত্রণে নিয়োজিত চক্রের লোকজন লাভবান হচ্ছেন। পক্ষান্তরে প্রশাসন বিপুল অঙ্কের রাজস্ব আয় থেকে বঞ্চিত হচ্ছেন।

অন্যদিকে চোরাই পথে মায়ানমারের গরু মহিষ অনায়াসে নিয়ে এসে হরদম বেচাবিক্রির কারণে চরম লোকসানের মুখে পড়েছে চকরিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়নের শতাধিক দেশীয় গরুর খামারীরা।

এ অবস্থায় বিষয়টি স্থানীয় উপজেলা প্রশাসনের নজরে আসলে করণীয় নির্ধারণের লক্ষ্যে গতকাল বৃহস্পতিবার ১২ জানুয়ারি কক্সবাজারের চকরিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে চোরাচালান প্রতিরোধ বিষয়ক জরুরি সভা উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেপি দেওয়ান অনুষ্ঠিত চোরাচালান প্রতিরোধ বিষয়ক সভায় সভাপতিত্ব করেন। একে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন কক্সবাজার ১ আসনের সাংসদ ও চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব জাফর আলম।

এছাড়া সভায় উপস্থিত থেকে বক্তব্য দেন চকরিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মকছুদুল হক ছুট্ট, উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান জেসমিন হক জেসি চৌধুরী, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মো রাহাত উজ জামান, চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী।

সভায় উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সাংবাদিক, পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ, আইনশৃঙ্খলা কমিটির সদস্য, উপজেলা প্রশাসনের বিভিন্ন বিভাগের কর্মকর্তা ও সংশ্লিষ্ট বিভাগের দায়িত্বশীল নেতৃবৃন্দ।

চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেপি দেওয়ান বলেন, সবার সম্মতিক্রমে অনুষ্ঠিত চোরাচালান প্রতিরোধ বিষয়ক সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এখন থেকে চকরিয়া উপজেলায় চোরাই পথে মায়ানমারের অবৈধ গরু মহিষের চালান ঢুকতে পারবে না।

এসব চোরাই গরু মহিষ বেচাকেনার জন্য ইতোমধ্যে সরকারি অনুমোদন ছাড়া গড়ে তোলা অবৈধ পশুর হাট থাকতে পারবে না। এসব অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে চকরিয়া উপজেলা প্রশাসন ও চকরিয়া থানা পুলিশ প্রশাসন শুদ্ধি অভিযান চালাবে।

তিনি আরও বলেন, সভায় সিদ্ধান্ত হয়েছে, চকরিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও মাতামুহুরী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করা যাবেনা। সরকারি অনুমোদন বিহীন কোন জায়গায় পাহাড় কাটা যাবে না। এইধরনের অনিয়ম অসঙ্গতির ঘটনায় যারাই জড়িত থাকুক কাউকে ছাড় পাবে হবে না।

চকরিয়া উপজেলা প্রশাসন সুত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। এরপর অনুষ্ঠিত হয় উপজেলা চোরাচালান প্রতিরোধ বিষয়ক কমিটির জরুরি সভা।

Previous Post

ফরমালিন ও বিষমুক্ত খাদ্য সরবরাহ ও পরিদর্শনের জন্য পার্বত্য মেলা- বীর বাহাদুর

Next Post

পেকুয়ায় ৪শ’ পিস ইয়াবাসহ দুইজন গ্রেফতার 

Next Post
পেকুয়ায় ৪শ’ পিস ইয়াবাসহ দুইজন গ্রেফতার 

পেকুয়ায় ৪শ’ পিস ইয়াবাসহ দুইজন গ্রেফতার 

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

রোববার, ১৯ জুলাই ২০২৬
লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
ছবি: সংগৃহীত

মাতামুহুরী উপজেলা ও থানার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ছবি: সংগৃহীত

‘আগামী ২৪ ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি’

শনিবার, ১৩ জুন ২০২৬
খামেনির দাফন ৯ জুলাই

খামেনির দাফন ৯ জুলাই

শনিবার, ১৩ জুন ২০২৬

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
প্রফেসর এ কে এম গিয়াসউদ্দিন
সম্পাদকীয় কার্যালয়

গার্লস হাই স্কুল সড়ক, চিরিঙ্গা, চকরিয়া, কক্সবাজার।
মোবাইল : ০১৭১৩৬০৩১৫৫
E-mail: akmgiasuddin@gmail.com

কক্সবাজার অফিস

কলাতলী মোড়, কক্সবাজার

The Daily Chakori was first published on 10 June 1992 as a weekly magazine from Chakaria, Cox’s Bazar. It has been published daily since October 26, 2000. Now Chakori is being published online.
  • মূলপাতা
  • কক্সবাজার
  • জাতীয়
  • রাজনীতি
  • ব্যবসা-বাণিজ্য
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • বিনোদন
  • পর্যটন
  • একনজরে সব জরিপ
© 2024-25 The Daily Chakori. All Rights Reserved.

Website powered by DigitB

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়

© 2025-26 The Daily Chakori All Rights Reserved. Website powered by DigitB