মহান বিজয় দিবস ২০২২ উপলক্ষে স্বাধীনতা যুদ্ধের বীর শহীদদের স্মরণে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে নির্ধারিত কর্মসূচি অনুযায়ী সকাল ৮টায় জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি মহান বিজয় দিবসের কর্মসূচি শুরু করে।
মহান শহীদদের আত্মত্যাগের স্মরণে কক্সবাজার কেন্দ্রীয় শহীদ মিনারে সকাল ৯:৩০টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. গোলাম কিবরিয়া ভূইয়া এর নেতৃত্বে পুষ্পমাল্য অর্পণ করা হয়।
সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান বোর্ড অব ট্রাস্টিজ সালাহউদ্দিন আহমদ সিআইপি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণের পরপরই বিশ্ববিদ্যালয়ের আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জাতীয় সংগীতের মধ্যদিয়ে শুরু হওয়া আলোচনা সভার সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. গোলাম কিবরিয়া ভূইয়া।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান বোর্ড অব ট্রাস্টিজ সালাহউদ্দিন আহমদ সিআইপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের সেক্রেটারি প্রফেসর এ কে এম গিয়াসউদ্দিন। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর আবদুল হামিদ, রেজিস্ট্রার প্রফেসর সুকুমার দত্ত, ডিন ড. রণজিত দস্তিদার।
এছাড়া কবি শামসুর রহমানের ‘স্বাধীনতা তুমি’ আবৃত্তি করেন বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সামার ২২ সেশনের শিক্ষার্থী আহমদ নবী।
উল্লেখ্য যে, ১৪ ডিসেম্বর ৭১’এ শহীদ বুদ্ধিজীবীদের প্রতি যথাযথ সম্মান ও শ্রদ্ধায় কক্সবাজার সদর বধ্যভূমিতে পুষ্পমাল্য অর্পণ করা হয় এবং বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সভাপতিত্বে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবসের আলোচনা সভায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।







