ছোলা-চটপটির দোকানে এবার ১ হাজার টাকার ৭টি জাল নোট ধরা পড়েছে। খেয়ে টাকা দিয়ে চলে যাওয়ার সময় হাতেনাতে ধরেন আনসার সদস্যরা ওই কারবারিকে।
জানা যায়, গতকাল দুপুর ২টায় কক্সবাজার পৌর শহরের প্রধান সড়ক লালদিঘীর পাড়ের নুরুর ছোলা-চটপটির দোকানে একজন খেতে বসেন। খেয়ে তিনি বের হয়ে বিল দিতে গেলে ম্যানেজারের জাল টাকা সন্দেহ হয়। তাৎক্ষণিক ঘটনাস্থলে আনসার কমান্ডার ছালেহ আহমদ এসে সনাক্ত করে তাকে পুলিশে দেন।
আটক মোহাম্মদ হোসাইন ঈদগাঁও ৭নং ওয়ার্ড মোহনভিলার মৃত নুরুল আলমের পুত্র।
গণমাধ্যম’কে আনসার কর্মকর্তা জানান, আটক কারবারি এর আগে আরো ৩টি জাল নোটে লেনদেন করেছে এবং এরমধ্যে ১ লাখ টাকার জাল নোট বাজারে ছেড়েছে বলে জানান।
তার জাল টাকার একটি শক্তিশালি সিন্ডিকেটে যোগসাজশ থাকতে পারে। প্রত্যক্ষদর্শীরা এঘটনায় জেলার আনসার টিম’কে সাধুবাদ জানান।







