১৬ ডিসেম্বর’২২ বিজয় দিবসের প্রত্যুষে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে সম্প্রীতি বাংলাদেশ কক্সবাজার জেলা শাখা।
কক্রসবাজার জেলা শাখার পক্ষ থেকে কক্সবাজার কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য প্রদান করেন সম্প্রীতি বাংলাদেশ কক্সবাজার জেলা শাখার আহ্বায়ক প্রফেসর এ কে এম গিয়াসউদ্দিন ও জেলা কমিটির অন্যতম নেতা এডভোকেট আশীষ বড়ুয়ার নেতৃত্বে সম্প্রীতি বাংলাদেশ কক্সবাজার জেলা শাখার সদস্যবর্গ।







