শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপনের হার
  • প্রাইভেসি পলিসি
  • যোগাযোগ
No Result
View All Result
চকোরী—Daily Chakori
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
No Result
View All Result
চকোরী—Daily Chakori
No Result
View All Result

সুপেয় পানির দাবিতে চকরিয়ায় ওয়াটার মার্চ ও নারী-পুরুষের মানব বন্ধন অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তিঃ by প্রেস বিজ্ঞপ্তিঃ
শনিবার, ১০ ডিসেম্বর ২০২২
0 0
সুপেয় পানির দাবিতে চকরিয়ায় ওয়াটার মার্চ ও নারী-পুরুষের মানব বন্ধন অনুষ্ঠিত
0
SHARES
302
VIEWS
Share on FacebookShare on Twitter

জলবায়ুর পরিবর্তন জনিত কারণে সাগরের তলদেশ ভরাট ও মাতামুহুরী নদী ভরাট হয়ে যাবার কারনে সাগরের লবনাক্ত পানি উপকুলীয় এলাকায় উপকুলীয় জনগোষ্ঠির পানির অধিকার ক্ষুন্ন করেছে এবং মানুষের জীবন ও জীবিকাকে হুমকির মুখে ফেলে দিয়েছে।

তাই বাংলাদেশের উপক‚লীয় জনগোষ্ঠীর জন্য সুপেয় পানির সর্বজনীন, ন্যায্য ও টেকসই প্রবেশগম্যতা নিশ্চিত করতে সরকারি বরাদ্দ ও বিনিয়োগ বৃদ্ধির সাথে সাথে ভূগর্ভস্থ পানির ব্যবহার বন্ধ করা, এলাকাভিত্তিক বড় বড় পুকুর, খাল, জলাশয় খনন করে তাতে বৃষ্টির পানি ধরে রাখার ব্যবস্থা করা, খাসজমিতে মিঠা পানির আধার তৈরি করার দাবি জানিয়েছে ককসবাজার জেলার চকরিয়া উপজেলার বদরখালী এলাকার যুব, নারী, পুরুষ, পানি সংকটে ক্ষতিগ্রস্ত জনগণ সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।

আন্তর্জাতিক মানবাধিকার দিবস ২০২২ উদযপান উপলক্ষে শনিবার ১০ ডিসেম্বর ককসবাজার জেলার চকরিয়া উপজেলার বদরখালী চকরিয়া-মহেশখালী ব্রীজ চত্বরে ‘পানি অধিকার মানবাধিকার” উপকূলীয় সকল মানুষের পানি অধিকার নিশ্চিত কর’ প্রতিপাদ্য নিয়ে বেসরকারী উন্নয়ন প্রতিষ্ঠান আইএসডিই বাংলাদেশ, পার্টিসিপেটরি রিসার্চ অ্যান্ড অ্যাকশান নেটওয়ার্ক- প্রান এবং একশনএইড বাংলাদেশ আয়োজিত উপক‚লজুড়ে পানি অধিকার প্রচারাভিযানে অংশগ্রহণকারীরা উপরোক্ত দাবি জানান।

আইএসডিই বাংলাদেশ এর কর্মসুচি সমন্বয়কারী মোঃ জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় আলোচনায় অংশনেন চকরিয়া বদরখালী ভার্চু স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা ও মাতামুহুরী টিভির পরিচালক সাংবাদিক মহিউদ্দীন কাদের অদুল, বদরখালী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মনজুর কাদের, যুব নেতা ইশরফ আলী ভুট্টো, জালাল উদ্দীন, আইএসডিই বাংলাদেশ’র উপজেলা ব্যবস্থাপক জালাল উদ্দীন, প্রশিক্ষন কর্মকর্তা আবদুল্লাহ আল ফাহিম, সাদিয়া সুলতানা, শহিদুল ইসলাম প্রমুখ।

বক্তারা জানান, উপকূলে সমুদ্র তীরবর্তী অবস্থান, সীমিত প্রাকৃতিক সম্পদের অতিরিক্ত এবং অপরিকল্পিত ব্যবহারসহ জলবায়ু পরিবর্তনজনিত নানা কারণে হুমকির সম্মুখীন উপকূলীয় জনগোষ্ঠীর পানি অধিকার। একদিকে সমুদ্রপৃষ্ঠের উচ্চবতা বৃদ্ধির ফলে পানির উৎসগুলোর লবণাক্ততা, অন্যদিকে ভূগর্ভ-নিম্নস্থ পানির স্তর নেমে যাওয়ায় অনেক গভীর নলকূপের পানি উঠছে না। সেকারনে সুপেয় খাবার পানি ও কৃষি কাজ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। পানির অধিকার মানবাধিকারের একটি অবিচ্ছেদ্য অঙ্গ হলেও বাংলাদেশে উপকূলীয় জনগোষ্ঠীর পানি অধিকার সুরক্ষিত করা সম্ভব হচ্ছে না। যা সাধারন মানুষের অন্যান্য মৌলিক মানবাধিকারকেও ক্ষুন্ন করছে। বাংলাদেশের উপক‚লীয় অঞ্চলে পানির সংকট নতুন নয়। সুপেয় পানির সংকট উপকূলীয় মানুষের ঝুঁকিগুলোর মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ একটি।

বক্তারা আরো বলেন, সুপেয় পানির সংকটের কারণে উপকূলের মানুষ অন্যান্য নানা সমস্যায় পড়ছেন। কৃষি উৎপাদন, গবাদীপশু পালন, খাবার পানি, রান্নাবান্নাসহ দৈনন্দিন কাজে লবণাক্ত পানি ব্যবহারের ফলে অনেকেই উচ্চ রক্তচাপে ভুগছেন।

নারীদের ক্ষেত্রে খিঁচুনি, জরায়ুর সমস্যাসহ গর্ভবতী নারীদের বিবিধ ঝুঁকি বাড়ছে। দূর থেকে পানি সংগ্রহ করতে গিয়ে অতিরিক্ত শ্রমঘন্টা ব্যয় হচ্ছে, আবার নিপীড়নের শিকারও হচ্ছেন অনেকেই।

পানি কিনে খেতে গিয়ে পরিবারগুলোতে অর্থনৈতিক চাপ বাড়ছে। এবছর শীত শুরুর সাথে সাথে পানির সংকট আরো ঘনীভুত হওয়া শুরু হয়েছে। তাই উপকূলীয় এলাকায় সুপেয় পানির সরবরাহ নিশ্চিত করতে জরুরিভাবে কার্যকর ও সময়োপযোগী পদক্ষেপ গ্রহণ করতে হবে। উপকূলীয় জনগোষ্ঠীর সুপেয় পানি সংকটকে জরুরি বিবেচনায় নিতে জন্য নিরবচ্ছিন্ন পানি সরবরাহ তথা সুপেয় পানি অধিকার নিশ্চিত করতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণের দাবি জানান।

Previous Post

আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উদযাপন উপলক্ষে চকরিয়ায় মানববন্ধন ও আলোচনা

Next Post

জেলা প্রশাসক’কে মুক্তিযোদ্ধা সংসদ কক্সবাজার জেলা কমান্ডের বিদায়ী সম্মাননা

Next Post
জেলা প্রশাসক’কে  মুক্তিযোদ্ধা সংসদ কক্সবাজার জেলা কমান্ডের বিদায়ী সম্মাননা

জেলা প্রশাসক'কে মুক্তিযোদ্ধা সংসদ কক্সবাজার জেলা কমান্ডের বিদায়ী সম্মাননা

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

রোববার, ১৯ জুলাই ২০২৬
লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
ছবি: সংগৃহীত

মাতামুহুরী উপজেলা ও থানার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ছবি: সংগৃহীত

‘আগামী ২৪ ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি’

শনিবার, ১৩ জুন ২০২৬
খামেনির দাফন ৯ জুলাই

খামেনির দাফন ৯ জুলাই

শনিবার, ১৩ জুন ২০২৬

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
প্রফেসর এ কে এম গিয়াসউদ্দিন
সম্পাদকীয় কার্যালয়

গার্লস হাই স্কুল সড়ক, চিরিঙ্গা, চকরিয়া, কক্সবাজার।
মোবাইল : ০১৭১৩৬০৩১৫৫
E-mail: akmgiasuddin@gmail.com

কক্সবাজার অফিস

কলাতলী মোড়, কক্সবাজার

The Daily Chakori was first published on 10 June 1992 as a weekly magazine from Chakaria, Cox’s Bazar. It has been published daily since October 26, 2000. Now Chakori is being published online.
  • মূলপাতা
  • কক্সবাজার
  • জাতীয়
  • রাজনীতি
  • ব্যবসা-বাণিজ্য
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • বিনোদন
  • পর্যটন
  • একনজরে সব জরিপ
© 2024-25 The Daily Chakori. All Rights Reserved.

Website powered by DigitB

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়

© 2025-26 The Daily Chakori All Rights Reserved. Website powered by DigitB