শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপনের হার
  • প্রাইভেসি পলিসি
  • যোগাযোগ
No Result
View All Result
চকোরী—Daily Chakori
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
No Result
View All Result
চকোরী—Daily Chakori
No Result
View All Result

আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উদযাপন উপলক্ষে চকরিয়ায় মানববন্ধন ও আলোচনা

চকোরী প্রতিবেদক by চকোরী প্রতিবেদক
শনিবার, ১০ ডিসেম্বর ২০২২
0 0
আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উদযাপন  উপলক্ষে চকরিয়ায় মানববন্ধন ও আলোচনা
0
SHARES
303
VIEWS
Share on FacebookShare on Twitter

আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস ২০২২ উপলক্ষে উপজেলা প্রশাসন চকরিয়া ও সচেতন নাগরিক কমিটি (সনাক)-টিআইবি, চকরিয়া কর্তৃক মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৯ ডিসেম্বর সকাল ১০ টায় উপজেলা পরিষদের সম্মুখে দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে মানববন্ধন আয়োজন করে সচেতন নাগরিক কমিটি (সনাক)-টিআইবি, চকরিয়া। দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক), চকরিয়া, ইপসা, ও অন্যান্য সংগঠন উক্ত মানববন্ধনে অংশগ্রহণ করে। মানববন্ধন শেষে উপজেলা পরিষদ মিলনায়তন (মোহনা)’য় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মানববন্ধন ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল করিম সাঈদি। বিশেষ অতিথির বক্তব্য দেন চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জেপি দেওয়ান।

প্রধান অতিথি চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুল করিম সাঈদী বলেন, আমরা যদি নীরব থাকি তাহলে দুর্নীতি প্রতিরোধ করা সম্ভব হবেনা। দুর্নীতি প্রতিরোধে প্রয়োজন সমন্বিত প্রয়াস। আমাদের আশে-পাশে যেসকল অনিয়ম ও দুর্নীতি হয় সেগুলো সম্পর্কে আমাদেরকে সজাগ থাকতে হবে এবং প্রয়োজনে যথাযথ কর্তৃপক্ষকে অবহিত করতে হবে।

সচেতন নাগরিক কমিটি (সনাক), চকরিয়ার সভাপতি বুলবুল জান্নাত শাহিন বলেন, আমাদের সমাজের প্রতিটা ক্ষেত্রে দুর্নীতি ও অনিয়ম দানা বেঁধে বসে আছে।

শুধুমাত্র ঘোষ লেনদেন নয়, অন্যান্য ক্ষেত্রে বিশেষ করে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার প্রদানের জন্য নির্বাচন প্রক্রিয়াটা স্বচ্ছ হওয়া খুবই জরুরি। কেননা, স্বচ্ছভাবে এই সকল নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন না হলে যোগ্যরা পুরস্কৃত হবেনা এবং পরবর্তীতে তারা উৎসাহ হারিয়ে ফেলবে।

সচেতন নাগরিক কমিটি (সনাক)-টিআইবি চকরিয়া উপজেলা প্রশাসন ও অন্যান্য সকল সরকারি দপ্তরের সাথে সমন্বয়সাধনের মাধ্যমে দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলন পরিচালনা করে আসছে এবং তা ভবিষ্যতে অব্যাহত থাকবে।

চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার জেপি দেওয়ান বলেন, দুর্নীতির প্রতিরোধ করতে হলে সর্বপ্রথম ব্যক্তি ও পরিবার থেকে প্রতিরোধ শুরু করতে হবে। শুধুমাত্র মানববন্ধন ও আলোচনা সভার মাধ্যমে দিবস উদযাপন করলে দুর্নীতিরোধ হবেনা।

দুর্নীতি প্রতিরোধে প্রয়োজন ব্যক্তির নৈতিক মূল্যবোধ জাগ্রত করা এবং সামাজিক আন্দোলন। যেহেতু দুর্নীতি একটি সামাজিক ব্যাধি সুতরাং সামাজিক আন্দোলনের মাধ্যমে দুর্নীতিকে প্রতিরোধ করতে হবে। তিনি মানববন্ধন ও আলোচনা সভা আয়োজনের জন্য উপজেলা প্রশাসনের পাশাপাশি সচেতন নাগরিক কমিটি (সনাক)-টিআইবি, চকরিয়াকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা ভাইস-চেয়ারম্যান (মহিলা) জেসমিন হক জেসি চৌধুরী, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাকেরা শরীফ, বদরখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরে হোছাইন আরিফ প্রমুখ।

Previous Post

চকরিয়া হিউম্যান এইড ইন্টারন্যাশনালের শোভাযাত্রা

Next Post

সুপেয় পানির দাবিতে চকরিয়ায় ওয়াটার মার্চ ও নারী-পুরুষের মানব বন্ধন অনুষ্ঠিত

Next Post
সুপেয় পানির দাবিতে চকরিয়ায় ওয়াটার মার্চ ও নারী-পুরুষের মানব বন্ধন অনুষ্ঠিত

সুপেয় পানির দাবিতে চকরিয়ায় ওয়াটার মার্চ ও নারী-পুরুষের মানব বন্ধন অনুষ্ঠিত

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

রোববার, ১৯ জুলাই ২০২৬
লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
ছবি: সংগৃহীত

মাতামুহুরী উপজেলা ও থানার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ছবি: সংগৃহীত

‘আগামী ২৪ ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি’

শনিবার, ১৩ জুন ২০২৬
খামেনির দাফন ৯ জুলাই

খামেনির দাফন ৯ জুলাই

শনিবার, ১৩ জুন ২০২৬

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
প্রফেসর এ কে এম গিয়াসউদ্দিন
সম্পাদকীয় কার্যালয়

গার্লস হাই স্কুল সড়ক, চিরিঙ্গা, চকরিয়া, কক্সবাজার।
মোবাইল : ০১৭১৩৬০৩১৫৫
E-mail: akmgiasuddin@gmail.com

কক্সবাজার অফিস

কলাতলী মোড়, কক্সবাজার

The Daily Chakori was first published on 10 June 1992 as a weekly magazine from Chakaria, Cox’s Bazar. It has been published daily since October 26, 2000. Now Chakori is being published online.
  • মূলপাতা
  • কক্সবাজার
  • জাতীয়
  • রাজনীতি
  • ব্যবসা-বাণিজ্য
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • বিনোদন
  • পর্যটন
  • একনজরে সব জরিপ
© 2024-25 The Daily Chakori. All Rights Reserved.

Website powered by DigitB

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়

© 2025-26 The Daily Chakori All Rights Reserved. Website powered by DigitB