কক্সবাজার জেলা প্রশাসক (যুগ্ম সচিব পদোন্নতিপ্রাপ্ত) মোঃ মামুনুর রশীদের বদলিজনিত বিদায়ী সম্মাননা জানিয়েছে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কক্সবাজার জেলা কমান্ড।
শনিবার ১০ ডিসেম্বর ২০২২ বিকেলে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কক্সবাজার জেলা কমান্ড কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে জেলা প্রশাসকের সাথে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আবু সুফিয়ান উপস্থিত ছিলেন।
বীর মুক্তিযোদ্ধাদের মধ্যে উপস্থিত ছিলেন নুরুল আবছার, মনিরুল আলম চৌধুরী, মোহাম্মদ আলী, আইয়ুব বাঙ্গালী, সিরাজুল ইসলাম, আলতাফ হোসেন, আবু তাহের, সুনিল বড়ুয়া, সিরাজ, নুরুল হক, কামাল উদ্দিন, আবু তাহের চৌধুরী, খালেক, শাহাব উদ্দিন হাওলাদার, আবদুল মান্নান, আবদুল ওয়ারেছ, মোঃ সলিম উল্লাহ ও কাশেম মাস্টার প্রমুখ।
বিদায়ী সম্মাননায় জেলা প্রশাসক মামুনুর রশীদ দায়িত্ব পালনকালে বীর মুক্তিযোদ্ধাদের সহযোগিতার কথা স্মরণ করেন। পাশাপাশি তিনি বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কক্সবাজার জেলা কমান্ডের কর্মকাণ্ডে সন্তুষ্টি প্রকাশ করেন।







