বহুমুখী পাটশিল্প উদ্যোক্তা সেবা কেন্দ্র এবং জেডিপিসি এর উদ্যোগে শুক্রবার (২১ অক্টোবর) থেকে চট্টগ্রামের আগ্রাবাদস্থ জেডিপিসি এর সেমিনার হলে ১০ দিনব্যাপী উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কোর্স শুরু হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে জেডিপিসি এর লিয়াজো কর্মকর্তা মোহাম্মদ আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও জুট ডাইভার্সিফিকেশন প্রমোশন সেন্টারের নির্বাহী পরিচালক মোঃ আবুল কালাম এনডিসি এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি এর প্রেসিডেন্ট ইনচার্জ ও সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট আবিদা মোস্তফা।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, নারীর দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণের বিকল্প নাই। জেডিপিসি’র সঠিক প্রশিক্ষনের মাধ্যমে পাট শিল্পের উদ্যোক্তা তৈরীর মাধ্যমে সোনালী আাঁশের ঐতিহ্য ফিরিয়ে আনতে কাজ করে যাচ্ছে। তিনি আরো বলেন চট্টগ্রাম অঞ্চলের উদ্যোক্তাদের উন্নয়নে চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি এর সহিত অতীতের মত ভবিষ্যতেও জেপিপিসি’র সব ধরনের কর্মকান্ডে সম্পৃক্ত থাকবে।
বিশেষ অতিথির বক্তব্যে আবিদা মোস্তাফা বলেন, সোনালী আঁশখ্যাত পাট আমাদের বাংলাদেশের অমুল্য সম্পদ। এক সময়ে রপ্তানিখাতে একটি উল্লেখযোগ্য পণ্য ছিল পাট। কালের বিবর্তনে প্রযুক্তির উন্নতি ঘটায় ধীরে ধীরে পাটের চাহিদা কমে আসে। পাটজাত পণ্যের উন্নয়নে জেডিপিসি’র ভূমিকা অনস্বীকার্য উল্লেখ করে বলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা পাট শিল্পের উন্নয়নে বিশেষ আগ্রহ প্রকাশ করায় বর্তমানে পাট ও পাটজাত পন্যের চাহিদা ধীরে ধীরে বেড়েই চলেছে।
প্রশিক্ষক ফাতেমাতুজ জোহরা’র তত্বাবধানে ২০ জন্য প্রশিক্ষণার্থীকে ১০ দিনব্যাপী প্রশিক্ষণ প্রদান করা হবে।







