ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) স্নাতক ১ম বর্ষে ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষার চট্টগ্রাম কেন্দ্র চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) উপস্থিতির হার ৬৯.৩৬ শতাংশ।
শনিবার (২৩ অক্টোবর) সকাল ১১টায় ইউনিটের পরীক্ষা শুরু হয়ে বেলা সাড়ে ১২টায় শেষ হয়।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া জানান, এবার ঢাবির ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় চবিতে ৯ হাজার ৯০৩ জন পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিলেন ৬ হাজার ৮৬৯ জন। পরীক্ষায় অনুপস্থিত ছিলেন ৩ হাজার ৩৪ জন শিক্ষার্থী।
বেলা সাড়ে ১২ টায় কোনো অনাকাঙ্খিত ঘটনা ছাড়াই পরীক্ষা শেষ হয়েছে বলে জানান প্রক্টর।







