কক্সবাজার উত্তর বনবিভাগের চকরিয়া উপজেলার ফাসিয়াখালী রেঞ্জের কাকারা ইউনিয়নে বনকর্মীদের অভিযানে ৪০ শতক বেদখল বনভূমি উদ্ধার করা হয়েছে। রোববার স্থানীয় বনবিটের অধীন এলাকায় এ অভিযান পরিচালনা করেছেন স্থানীয় বনকর্মীরা।
অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন চকরিয়া উপজেলার ফাসিয়াখালী রেঞ্জ অফিসার মো.মেহেরাজ উদ্দিন। তিনি বলেন, কতিপয় লোকজন কিছু দিন আগে ঘেরাবেড়া দিয়ে কাকারা বনবিটের অধীন আরএস ৪৮৫০ ও বিএস ১১৫২০ নম্বর দাগের সংরক্ষিত বনাঞ্চলের বিপুল পরিমাণ বনভূমি জবরদখল করে নেয়।
বিষয়টি জানতে পেরে রোববার কাকারা বনবিটের সংশ্লিষ্ট বনকর্মীরা ওই এলাকায় অভিযান চালিয়ে জবর দখলের উদ্দেশ্যে তৈরী করা ঘেরবেড়া উচ্ছেদ করে আনুমানিক ৪০ শতক বনভূমি উদ্ধার করতে সক্ষম হয়েছেন।
তিনি বলেন, দায়িত্বপ্রাপ্ত বনকর্মীরা ফাসিয়াখালী রেঞ্জের বিভিন্ন বনবিটের বনভূমি জবরদখল ঠেকাতে সার্বক্ষনিক তৎপর রয়েছে। এইধরনের অভিযান অব্যাহত থাকবে।
চকো/জে







