চকরিয়া মহাসড়ক হয়ে অবৈধভাবে বালু পরিবহনকালে বালু বোঝাই একটি ট্রাক জব্দ করা হয়েছে। উপজেলার ফাসিয়াখালী রেঞ্জ অফিসার মেহেরাজ উদ্দিনের নেতৃত্বে বনকর্মীরা অভিযান চালিয়ে বালু বোঝাই গাড়িটি জব্দ করেছে। গতকাল সোমবার বিষয়টি নিশ্চিত করেছেন রেঞ্জ অফিসার।
ফাসিয়াখালী রেঞ্জ রেঞ্জ অফিসার মো.মেহেরাজ উদ্দিন বলেন, কতিপয় মহল দীর্ঘদিন ধরে চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের পুর্ব অংশে লামার ফাসিয়াখালী এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে চলছে। এসব বালু উত্তোলন পুর্বক কক্সবাজার চট্টগ্রাম মহাসড়ক হয়ে বিভিন্ন স্থানে পাচার করা হচ্ছে। এ অবস্থায় বনবিভাগ বালু উত্তোলন ও পরিবহনের বিরুদ্ধে শুদ্ধি অভিযানে রয়েছে। এরই অংশ হিসেবে গত ১৬ ফেব্রুয়ারী বনকর্মীরা গোপন সংবাদের ভিত্তিতে মহাসড়কে অভিযান চালিয়ে অবৈধ বালিবাহী একটি ট্রাক জব্দ করেছে। পরে গাড়িটি ডুলাহাজারা বনবিটের হেফাজতে নেওয়া হয়েছে।
তিনি বলেন, এব্যাপারে জড়িতদের বিরুদ্ধে বন আইন ১৯২৭ অনুসারে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এ অভিযানে রেঞ্জ কর্মকর্তা, ডুলাহাজারা বনবিট অফিসার ও বনকর্মী ভিলেজাররা উপস্থিত ছিলেন।
চকো/জে







