শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপনের হার
  • প্রাইভেসি পলিসি
  • যোগাযোগ
No Result
View All Result
চকোরী—Daily Chakori
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
No Result
View All Result
চকোরী—Daily Chakori
No Result
View All Result

সীমান্তে ফের উত্তেজনা, রোহিঙ্গা ঢলের আশংকা

চকোরী প্রতিবেদক by চকোরী প্রতিবেদক
মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারি ২০২৪
0 0
সীমান্তে ফের উত্তেজনা, রোহিঙ্গা ঢলের আশংকা

টেকনাফ সীমান্ত ,ফাইল ছবি

0
SHARES
316
VIEWS
Share on FacebookShare on Twitter

গত তিন সপ্তাহের বেশি সময় ধরে মিয়ানমারের সরকারি বাহিনী ও বিদ্রোহীদের মধ্যে সংঘর্ষের ঘটনা চলমান রয়েছে। এর জের ধরে অস্থিরতা বিরাজ করছে
কক্সবাজার ও বান্দরবানের সীমান্তবর্তী এলাকায়। বান্দরবান সীমান্তে কিছুটা শান্ত হলেও গ এক সপ্তাহ ধরে সেন্টমার্টিন ও নাফ নদীর ওপারে ঘনঘন বিস্ফোরণের আওয়াজ পাওয়া যাচ্ছে। এতে আতংকিত অবস্থায় রয়েছে স্থানীয় বাসিন্দারা। এছাড়া নতুন করে রোহিঙ্গা ঢলের আশংকাও রয়েছে।

কক্সবাজারের টেকনাফ উপজেলার ওপারে নাফ নদীর পূর্ব ও দক্ষিণাংশে মিয়ানমার অভ্যন্তরে সোমবার ভোর থেকে বিকট শব্দ হচ্ছে। তার প্রভাবে কেঁপে উঠছে সেন্টমার্টিন দ্বীপ ও নাফ নদীর এপারে শাহপরীর দ্বীপ। একদিন আগে রবিবার সীমান্তের ওপারে পরিস্থিতি অনেকটা নীরব ছিল।

সীমান্তবাসীরা বলছেন, রাখাইনের মংডু শহরের আশপাশের এলাকায় মিয়ানমারের সরকারি বাহিনী ও বিদ্রোহী গোষ্ঠির মধ্যে সংঘাত বেড়েছে। এর কারণে এত গুলির শব্দ শুনা যাচ্ছে।

টেকনাফের সাবরাং ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য আব্দুস সালাম জানান, গত বৃহস্পতিবার থেকে শনিবার মধ্যরাত পর্যন্ত শাহপরীর দ্বীপ এলাকায় থেমে থেমে ব্যাপক গুলি ও মর্টার শেলসহ ভারী গোলাবর্ষণের শব্দ শোনা গিয়েছিল। রবিবার গোলাগুলির তীব্রতা কিছুটা কম ছিল। সোমবার ভোর ৫টার পর থেকে আবারও গোলাগুলির শব্দ পাওয়ার কথা জানিয়েছেন সালাম।

তিনি বলেন, কিছুক্ষণ পর পর ১/২ টি গুলির শব্দ ভেসে আসছে। নানা মাধ্যমে খবর পাচ্ছি, মংডু শহরের আশপাশের মেগিচং, কাদিরবিল, নুরুল্লাপাড়া, মাঙ্গালা, নলবন্ন্যা, ফাদংচা ও হাসুরাতা এলাকায় সরকারি বাহিনী এবং আরাকান আর্মির মধ্যে তীব্র লড়াই চলেছে।

ওই এলাকাগুলোতে মূলত রোহিঙ্গাদের বাস। সংঘাতের কারণে তারা প্রাণ বাঁচতে নিরাপদ স্থানে ছুটছে বলে খবর পাওয়া যাচ্ছে। অনেকে বাংলাদেশের সীমান্ত লাগোয়া নদী ও খালে অবস্থান নিয়েছে বলে জানান সালাম। তার আশঙ্কা, এই পরিস্থিতিতে আবার নাফ নদী দিয়ে রোহিঙ্গারা বাংলাদেশের দিকে আসতে পারে।

টেকনাফের সর্বদক্ষিণের শাহপরীর দ্বীপ মিস্ত্রিপাড়ার বাসিন্দা মোহাম্মদ আমিন জানান, ভোরে হঠাৎ বিকট শব্দে কেঁপে উঠেছে এলাকা।

সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান জানান, গত বৃহস্পতি ও শুক্রবার সেন্টমার্টিন সীমান্তের ওপারে ব্যাপক গোলাগুলি ও ভারী গোলাবর্ষণের ঘটনা ঘটলেও শনিবার ও রবিবার গুলির শব্দ কম শুনা যায়। এতে দ্বীপবাসীর মনে আতঙ্ক কিছুটা কাটলেও সোমবার ভোর থেকে আবারও তীব্র গুলির শব্দ শুনা যাচ্ছে।

কক্সবাজারের টেকনাফের কোস্টগার্ড স্টেশন কমান্ডার এইচ এম লুৎফুল লাহিল মাজিদ বলেন, মিয়ানমারে চলমান সংঘাতের পরিপ্রেক্ষিতে নাফ নদীর সীমান্ত দিয়ে অনেক রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশের চেষ্টা করছে। দালাল চক্র যেন সক্রিয় হতে না পারে, সে কারণে আমাদের নজরদারি বাড়ানো হয়েছে। জেলে সমিতির সভাপতিদের ডেকে সতর্ক করে দেয়া হয়েছে। বলা হয়েছে, কাউকে যেন এ ধরনের কর্মকাণ্ডের সঙ্গে জড়িত হতে দেখা না যায়।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আদনান চৌধুরী বলেন, এক দিন শান্ত থাকার পর আবার আজ সোমবার সকাল থেকে বিকট শব্দে টেকনাফ সীমান্ত কেঁপে উঠছে বলে জানা গেছে । মিয়ানমারের সংঘাতময় পরিস্থিতির কারণে বিজিবি ও কোস্টগার্ডের টহল বাড়ানো হয়েছে ।

এদিকে এর প্রভাবে বন্ধ রয়েছে টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে পর্যটকবাহী জাহাজ চলাচল। ইনানী-সেন্টমার্টিন নৌরুটে দুটি পর্যটকবাহী জাহাজ চলাচল করলেও যাত্রীর সংখ্যা কমে গেছে।

চকো/জে

Previous Post

চকরিয়ায় কাকারা বনবিটের উচ্ছেদ অভিযানে বেদখল বনভূমি উদ্ধার

Next Post

কক্সবাজার সমুদ্র উপকূল ভেসে এল ৪১ মৃত কচ্ছপ

Next Post
কক্সবাজার সমুদ্র উপকূল ভেসে এল ৪১ মৃত কচ্ছপ

কক্সবাজার সমুদ্র উপকূল ভেসে এল ৪১ মৃত কচ্ছপ

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

রোববার, ১৯ জুলাই ২০২৬
লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
ছবি: সংগৃহীত

মাতামুহুরী উপজেলা ও থানার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ছবি: সংগৃহীত

‘আগামী ২৪ ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি’

শনিবার, ১৩ জুন ২০২৬
খামেনির দাফন ৯ জুলাই

খামেনির দাফন ৯ জুলাই

শনিবার, ১৩ জুন ২০২৬

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
প্রফেসর এ কে এম গিয়াসউদ্দিন
সম্পাদকীয় কার্যালয়

গার্লস হাই স্কুল সড়ক, চিরিঙ্গা, চকরিয়া, কক্সবাজার।
মোবাইল : ০১৭১৩৬০৩১৫৫
E-mail: akmgiasuddin@gmail.com

কক্সবাজার অফিস

কলাতলী মোড়, কক্সবাজার

The Daily Chakori was first published on 10 June 1992 as a weekly magazine from Chakaria, Cox’s Bazar. It has been published daily since October 26, 2000. Now Chakori is being published online.
  • মূলপাতা
  • কক্সবাজার
  • জাতীয়
  • রাজনীতি
  • ব্যবসা-বাণিজ্য
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • বিনোদন
  • পর্যটন
  • একনজরে সব জরিপ
© 2024-25 The Daily Chakori. All Rights Reserved.

Website powered by DigitB

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়

© 2025-26 The Daily Chakori All Rights Reserved. Website powered by DigitB