কক্সবাজারের চকরিয়া উপজেলার পুর্ববড় ভেওলা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের অলিরবাপের গ্রামের বাসিন্দা দিনমজুর শমসুল আলমের শিশু ছেলে আবদুল্লাহ শাওন এখন অনিশ্চিত জীবনের মুখোমুখি। এই ছোট্ট বয়সে ফুটফুটে শাওনের শরীরে ধরা পড়েছে জটিল রোগ। চিকিৎসকরা জানিয়েছে, শিশু আবদুল্লাহ শাওন একজন হার্টে ছিদ্র রোগী।
যে বয়সে অন্য দশজন শিশুদের মতো বাড়ির উঠান কিংবা গ্রামের মেঠোপথে হৈ হুল্লোড় করে ঘর-পাড়া মাতিয়ে রাখার কথা সেই বয়সে ছোট্ট ‘শাওন’ আজ হাসপাতালের আইসিওতে!
যে সময়ে শিশুরা আনন্দময় শৈশব উপভোগ করে জীবনের পথচলা শুরু করে, ঠিক সেইসময়ে ছোট্ট শাওন’ বাবা-মার কুলে চড়ে হাসপাতাল ঘুরে ঘুরে চিকিৎসকের কাছে যাচ্ছে। পাশাপাশি দিনমজুর বাবার আর্থিক দৈন্যদশার কারণে নিজের চিকিৎসার জন্য সাহায্যের আশায় মানবিক মানুষের দ্বারে-দ্বারে ঘুরে বেড়িয়ে আবারও হাসপাতালের বেডে মুমূর্ষু হয়ে পড়ে রয়েছে। এমন বাস্তবতার মুখোমুখি আজ শিশু শাওনের নিয়তি!
শিশু শাওনের প্রতিবেশি প্রবাসী (চকরিয়ার সাংবাদিক) মুহাম্মদ ওমর ফারুক পরিবারের বরাত দিয়ে বলেন, এলাকার কিছু মানবিক মানুষ ও প্রবাসির পাঠানো সরাসরি অনুদান এবং বিকাশে পাওয়া আর্থিক সহায়তায় গত ২৫ জানুয়ারি শাওনকে অপারেশনের জন্য রাজধানী ঢাকার ধানমন্ডিতে অবস্থিত ইউরো-বাংলা হার্ট হাসপাতালে ভর্তি করা হয়। গত ২৯ জানুয়ারি হাসপাতালে তাঁর হার্টে অপারেশন সম্পন্ন হয়েছে।
অপারেশনের পর থেকে শাওন হাসপাতালের আইসিইউতে রায়ে। তবে চারদিন অতিবাহিত হয়ে গেছে এখনো তার পূর্ণ জ্ঞান ফিরে আসেনি। অপারেশনটি জটিল হওয়ায় শাওনের শারীরিক অবস্থা খুবই সংকটাপন্ন।
এরইমধ্যে তাঁর ব্যয়বহুল চিকিৎসার খরচ আর হাসপাতালের দৈনিক বিল পরিশোধ, আনুষঙ্গিক খরচাপাতি চালিয়ে যেতে দিনমজুর বাবার পারিবারিক অবস্থাও এখন কাহিল। এমনটি জানিয়েছেন শাওনের স্বজনরা।
জানা গেছে, শিশু শাওনের বাবা দিনমজুর শমশুল আলম এলাকায় টমটম গাড়ি চালিয়ে যা আয় করেন, দৈনিক গাড়ির ভাড়া এবং গ্যারেজে বিদ্যুৎ চার্জের বিল দিয়ে যে টাকা অবশিষ্ট থাকে, তা বুকের ধন ছেলের চিকিৎসার জন্য পাঠিয়ে দিয়েও কোন কুল-কিনারা পাচ্ছেনা।
প্রবাসী সাংবাদিক মুহাম্মদ ওমর ফারুক বলেন, শিশু শাওনের শারীরিক এমন পরিস্থিতিতে চিকিৎসার সহায়তা চেয়ে আমরা কয়েকদিন আগে সবার কাছে সাহায্যের আকুল আবেদন জানাই। তাতে সাড়া দিয়েছেন পাড়া-প্রতিবেশী সহ দেশ-বিদেশে থাকা অনেকেই। মানবতার হাত প্রসারিত করে অনেক সহৃদয়বান ব্যক্তি সাহায্য পাঠিয়েছেন। ওই টাকায় হাসপাতালে ভর্তি করে ইতোমধ্যে অপারেশন সম্পন্ন করা হয়েছে।
তিনি বলেন, ছোট্ট শিশু শাওনের পূর্ণ চিকিৎসা চালিয়ে নিতে আরেকবার সবার সহযোগিতা চেয়েছেন দিনমজুর বাবা। মানবিক মানুষের একটুখানি সহানুভূতিতে বাঁচতে পারে একটি জীবন, একটি ফুটফুটে তাজা প্রাণ। তাতে আবারও প্রমাণিত হবে মানুষ মানুষের জন্য।
শিশু আব্দুল্লাহ শাওনের জন্য সহায়তা পাঠাতে হৃদয়বান সকলে তাঁর বাবা শমশুল আলম,( 01842-339430 ) ও বিকাশ- 01881364720 (পার্সোনাল) মোবাইল নাম্বারে যোগাযোগ করতে পারবেন। আসুন সবাই একটু মানবিক মানুষ হই।
চকো/জে







