শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপনের হার
  • প্রাইভেসি পলিসি
  • যোগাযোগ
No Result
View All Result
চকোরী—Daily Chakori
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
No Result
View All Result
চকোরী—Daily Chakori
No Result
View All Result

বান্দরবানে সেনা জোন প্রশিক্ষণ মাঠে রিজিয়ন কাপ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৪ শুভ উদ্বোধন

এম, কামরুল হাসান টিপুলামা,বান্দরবান by এম, কামরুল হাসান টিপুলামা,বান্দরবান
শনিবার, ৩ ফেব্রুয়ারি ২০২৪
0 0
বান্দরবানে সেনা জোন প্রশিক্ষণ মাঠে রিজিয়ন কাপ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৪ শুভ উদ্বোধন
0
SHARES
317
VIEWS
Share on FacebookShare on Twitter

পার্বত্য জেলা বান্দরবানের সেনা রিজিয়নের আয়োজনে বান্দরবান জোনের সার্বিক তত্ত্বাবধানে বান্দরবান সেনা জোনের প্রশিক্ষণ মাঠে রিজিয়ন কাপ ক্রিকেট টুর্নামেন্ট ২০২৪ এর শুভ উদ্বোধন করা হয়েছে শুক্রবার ২ ফেব্রুয়ারী সকাল ৯ ঘটিকায়। সম্প্রীতির এই বান্দরবানে সামরিক ও বেসামরিক পরিমণ্ডলে সম্প্রীতির বন্ধনকে আরো অটুট রাখতে এই প্রীতি ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। উক্ত টুর্নামেন্টে সর্বমোট ১২ টি দল স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে।

সকালে বান্দরবান জোনের প্রশিক্ষণ মাঠে টুর্নামেন্টের প্রধান সমন্বয়ক মেজর এম এম ইয়াসিন আজিজ এর সঞ্চালনায় বেলুন উড়ানোর মাধ্যমে খেলার উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। উদ্বোধনী ম্যাচে বান্দরবান বিচার বিভাগ বনাম বান্দরবান পৌরসভা দলের খেলা অনুষ্ঠিত হয়েছে। উদ্বোধনী খেলায় বান্দরবান বিচার বিভাগ দল, বান্দরবান পৌরসভা দলকে ১৬ রানে পরাজিত করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান সেনা জোনের জোন কমান্ডার লে: কর্নেল এএসএম মাহমুদুল হাসান, পিএসসি, এছাড়াও উপস্থিত ছিলেন এলজিইডি এর নির্বাহী প্রকৌশলী মোঃ জিয়াউল হক, মেজর এস এম হাসানাত ফেরদৌস, বিএম বান্দরবান সেনা রিজিয়ন, জনাব রায়হান কাজেমী, অতিরিক্ত পুলিশ সুপার, বান্দরবান সদর সার্কেল এছাড়াও ১২টি দলের অধিনায়ক ও খেলোয়াড়গণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি এ এস এম মাহমুদুল হাসান পিএসসি বলেন, শান্তি, সম্প্রীতি ও শৃঙ্খলা রক্ষার পাশাপাশি সামরিক ও বেসামরিক পরিমন্ডলে সেনাবাহিনীর সাথে সকলের যেন সম্প্রীতির বন্ধন টা আরো দৃঢ় হয় সেই উদ্দেশ্যকে সামনে রেখে এই প্রীতি ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। এছাড়াও খেলা মানুষের মনকে সুস্থ ও আনন্দদায়ক করে তোলে। তিনি আরো বলেন বর্তমান যুবসমাজকে মাদক আসক্ত থেকে দূরে রাখতে খেলাধুলাকে বেছে নেওয়ার বিকল্প নেই। সকলের এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ কে তিনি অভিনন্দন জানিয়ে সুষ্ঠুভাবে টুর্নামেন্টটি শেষ করার জন্য সকলের সহযোগিতা কামনা করেন।

রিজিয়ন কাপ ক্রিকেট টুর্নামেন্ট ২০২৪ এ সর্বমোট ১২টি দলের অংশগ্রহণ করেছে। বান্দরবান সেনা রিজিয়ন দল, বান্দরবান সেনা জোন দল, জেলা প্রশাসন দল, পানি উন্নয়ন বোর্ড দল, এলজিইডি বান্দরবান দল, জেলা প্রাথমিক শিক্ষা বিভাগ দল, বান্দরবান বিচার বিভাগ দল, বান্দরবান স্বাস্থ্য বিভাগ দল, বান্দরবান জেলা পরিষদ দল, বান্দরবান জেলা পুলিশ দল,পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড দল ও বান্দরবান পৌরসভা দল।

চকো/জে

Previous Post

উখিয়ায় পাহাড় কাটতে গিয়ে রোহিঙ্গা শ্রমিক নিহত

Next Post

মানবিক মানুষের একটু সহযোগিতা পেলে পৃথিবীতে বেঁচে থাকতে পারেন ছোট শাওন

Next Post
মানবিক মানুষের একটু সহযোগিতা পেলে পৃথিবীতে বেঁচে থাকতে পারেন ছোট শাওন

মানবিক মানুষের একটু সহযোগিতা পেলে পৃথিবীতে বেঁচে থাকতে পারেন ছোট শাওন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

রোববার, ১৯ জুলাই ২০২৬
লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
ছবি: সংগৃহীত

মাতামুহুরী উপজেলা ও থানার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ছবি: সংগৃহীত

‘আগামী ২৪ ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি’

শনিবার, ১৩ জুন ২০২৬
খামেনির দাফন ৯ জুলাই

খামেনির দাফন ৯ জুলাই

শনিবার, ১৩ জুন ২০২৬

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
প্রফেসর এ কে এম গিয়াসউদ্দিন
সম্পাদকীয় কার্যালয়

গার্লস হাই স্কুল সড়ক, চিরিঙ্গা, চকরিয়া, কক্সবাজার।
মোবাইল : ০১৭১৩৬০৩১৫৫
E-mail: akmgiasuddin@gmail.com

কক্সবাজার অফিস

কলাতলী মোড়, কক্সবাজার

The Daily Chakori was first published on 10 June 1992 as a weekly magazine from Chakaria, Cox’s Bazar. It has been published daily since October 26, 2000. Now Chakori is being published online.
  • মূলপাতা
  • কক্সবাজার
  • জাতীয়
  • রাজনীতি
  • ব্যবসা-বাণিজ্য
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • বিনোদন
  • পর্যটন
  • একনজরে সব জরিপ
© 2024-25 The Daily Chakori. All Rights Reserved.

Website powered by DigitB

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়

© 2025-26 The Daily Chakori All Rights Reserved. Website powered by DigitB