কক্সবাজারের পেকুয়ায় জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে বন্যার্তদের ত্রাণ বিতরণ করেছে এ.কে হোল্ডিং’স।
শুক্রবার বিকেলে পেকুয়া সমবায় কমিউনিটি সেন্টারে এ.কে হোল্ডিং’স এর চেয়ারম্যান ওবায়দুর রাশেদের অর্থায়নে ওই ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাইফুদ্দিন খালেদ, সাধারণ সম্পাদক আবুল কাশেম, পেকুয়া উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ও পেকুয়া কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর সহ সভাপতি সাজ্জাদুল ইসলাম, তরুণ আওয়ামীলীগ নেতা এড রাশেদুল কবির। এ. কে হোল্ডিংসের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ওবায়দুর রাশেদ বলেন, এ.কে হোল্ডিং’স একটি বাণিজ্যিক প্রতিষ্ঠান।
দূর্দিনে অসহায় মানুষের পাশে থাকা প্রতিষ্ঠানের একটি আংশ। এবারের মতে পেকুয়া সদরসহ বন্যা কবলিত বিভিন্ন ইউনিয়নের অসহায় ও নিম্মআয়ের ক্ষতিগ্রস্ত পরিবারে আরও সহায়তা প্রদান করা হবে।
এদিকে উপজেলার উজানটিয়ায় এদিবসটি উপলক্ষে যুবলীগ নেতা আলহাজ্ব জালাল উদ্দীনের ব্যাক্তি উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে খতমে কোরআন, দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে সকালে তার নিজস্ব বাস বভনে এতিমসহ প্রায় শতাধিক মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করা করেছে।







