কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা শরনার্থী শিবিরে অভিযান পরিচালনা করে রোহিঙ্গা সলিম হত্যা মামলার এক আসামীকে অস্ত্রসহ গ্রেফতার করেছে এপিবিএন পুলিশ।
আটক আব্বাস (৩৮)। সে ক্যাম্প -২ এর বাসিন্দা নুর আলমের ছেলে।
বৃহস্পতিবার (১৭ আগষ্ট) রাত ১২টার দিকে উখিয়ার বালুরমাঠ ক্যাম্প পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে তাকে আটক করেন এপিবিএন পুলিশ।
শুক্রবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন
১৪ এপিবিএন (আর্মড পুলিশ ব্যাটালিয়ন) এর সহ-অধিনায়ক (পুলিশ সুপার) মোঃ সাইফুজ্জামান।
তিনি জানান, বৃহস্পতিবার রাতে বালুরমাঠ ক্যাম্পে বিশেষ অভিযান পরিচালনা করে রোহিঙ্গা ক্যাম্প-২-ওয়েস্ট ডি-৪ ব্লক থেকে সলিম হত্যা মামলার এজাহার নামীয় ৬নং আসামী আব্বাস (৩৮) কে ১টি ওয়ান শ্যুটারগানসহ গ্রেফতার করতে সক্ষম হই।
আটক রোহিঙ্গা আব্বাসের বিরুদ্ধে আইনগত ব্যবস্থাগ্রহণ করে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান এপিবিএন পুলিশের এই কর্মকর্তা।







