বান্দরবান নাইক্ষ্যংছড়ি উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় অভিযান চালিয়ে ইয়াবা সহ তিনজন মাদক কারবারি কে আটক করেছে র্যাব-১৫।
শুক্রবার (১৮ আগস্ট) সন্ধ্যায় গণমাধ্যম কে এসব তথ্য জানান অতিরিক্ত সুপার সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিড়িয়া) অধিনায়ক মো. আবু সালাম চৌধুরী।
গত বৃহস্পতিবার (১৭ আগস্ট)বিকেল ৩ টার সময় উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে সামনে থেকে তাদের আটক করা হয়েছে।
অতিরিক্ত সুপার মো আবু সালাম চৌধুরী বলেন, গোপন সংবাদের জানতে পারি বিকেলের দিকে নাইক্ষ্যছড়ি সড়ক হয়ে রামুর উদ্দেশ্য মাদক পাচার করবে একটি চক্র।
সেই খবর জানতে পেরে ওইদিন বিকেল তিনটার দিকে নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের আদর্শ গ্রামের উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে সামনে পাকা রাস্তার উপর র্যাব-১৫ এর একটি আভিযানিক দল অস্থায়ী চেকপোস্ট বসায়।
তিনি আরো বলেন, এসময় ওই পথ দিয়ে বিভিন্ন চলাচলরত যানবাহন ও সন্দেহবাজন ব্যক্তিদের তল্লাশি চালায়।
এক পর্যায়ে একটি মোটর সাইকেলে তিন জন আরোহী র্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করে। এসময় র্যাব তাদের ধাওয়া করে আটক করতে সক্ষম হয়। এদের তল্লাশি করে ৮ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়েছে।
আটকরা হলেন, কক্সবাজার কচ্ছপিয়া ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের হাজির পাড়া এলাকার পেয়ার মোহাম্মদের ছেলে শামসুল তববিচ (২২) নাইক্ষ্যংছড়ি ৪নম্বর ওয়ার্ডের চাকঢালা বাজার এলাকার আবু মাসুমের ছেলে রেজাউল করিম (২৫) ও নাইক্ষ্যংছড়ি ৪নম্বর ওয়ার্ডের চাকঢালা বাজার এলাকার দেলোয়ার হোসেনের ছেলে আব্দুলাহ (২১)
তাদের ব্যবহ্নত মোটর সাইকেলটিকে ও জব্দ করা হয়। তাদের আটক করে কক্সবাজার র্যাব-১৫ এর ক্যাম্পে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক জিজ্ঞেসা বাদে তারা মাদক কেনা-বেচার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
আটকের পর তাদের সংশ্লিষ্ট থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান র্যাবের এই কর্মকর্তা।







