শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপনের হার
  • প্রাইভেসি পলিসি
  • যোগাযোগ
No Result
View All Result
চকোরী—Daily Chakori
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
No Result
View All Result
চকোরী—Daily Chakori
No Result
View All Result

পেকুয়ায় ১১ রোহিঙ্গা আটক

মোঃ আজিজুল হক, পেকুয়া প্রতিনিধি by মোঃ আজিজুল হক, পেকুয়া প্রতিনিধি
রোববার, ২৯ জানুয়ারি ২০২৩
0 0
পেকুয়ায় ১১ রোহিঙ্গা আটক
0
SHARES
317
VIEWS
Share on FacebookShare on Twitter

কক্সবাজারের পেকুয়ায় সড়ক নির্মাণ কাজে শ্রমিক নিয়োজিত ১১ রোহিঙ্গা নাগরিককে আটক করেছে পুলিশ।

রবিবার (২৯ জানুয়ারী) কক্সবাজারের পেকুয়া উপজেলার উজানটিয়া ইউনিয়নের সোনালী বাজার আতর আলী পাড়া সংযোগ সড়কের ব্রীক সলিং কাজে ১১ জন রোহিঙ্গা নাগরিককে নিয়ে বিগত ১১ দিন যাবত কাজ করছেন দায়ীত্বপ্রাপ্ত ঠিকাদার ও স্থানীয় জনপ্রতিনিধিরা। কাজের অনিয়ম নিয়ে স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে সরেজমিন গিয়ে দৈনিক রূপসী গ্রামের প্রতিনিধি ও দৈনিক বাঁকখালী পত্রিকার প্রতিনিধি কাজ করতে আসা শ্রমিকদের অগোচালো কথা শুনে সন্দেহ হলে তাদের তথ্য যাচাইকালে তারা স্বীকার করে উখিয়া কুতুপালং ক্যাম্পের (২০,২২ ও ৪ নং ষ্টেশনের) সদস্য। তার আইনশৃংখলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে ও স্থানীয় দালাল চক্রের সহায়তায় বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়েছে।

এতে নিরাপত্তাহীনতায় সাধারণ মানুষ। এসময় পেকুয়া উপজেলা নির্বাহী পূর্বিতা চাকমাকে অবহিত করলে সাথে সাথে পেকুয়া পুলিশকে পাঠিয়ে দুপুর ১২ টায় আটক করে থানায় নিয়ে আসে। আটক হওয়ায় স্বস্থির নিংশ্বাস ফেলে। আটককৃত রোহিঙ্গারা উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের ৪,২০ ও ২২ নং ষ্টেশনের সদস্য বলে জানাগেছে।

তারা একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের অধীনে সড়ক নির্মাণ কাজে শ্রমিক হিসেবে নিয়োজিত ছিলেন।
জানাগেছে, উজানটিয়া ইউনিয়নের সোনালী বাজার টু আতঁরআলী পাড়া সড়কের নির্মাণ বাস্তবায়ন কাজ চলছে।

গত ১১ দিন আগে ত্রাণ ও দূর্যোগ মন্ত্রনালয়ের আওতায় প্রায় ৬৩ লক্ষ টাকা ব্যয়ে সড়কের নির্মাণ কাজ শুরু হয়েছে। এক কিলোমিটার ওই সড়কে ব্রিক সলিং কাজ চলমান রয়েছে। ঠিকাদারি প্রতিষ্ঠান জুবাইর ইন্টারন্যাশনাল এ কাজ বাস্তবায়ন করছেন। সরেজমিন পরিদর্শনে গিয়ে দেখা যায় সড়ক নির্মাণ কাজে ১৭জন শ্রমিক কাজ করছেন। এদের মধ্যে ১১জন শ্রমিক রোহিঙ্গা নাগরিক।

আটক রোহিঙ্গা নাগরিকরা জানান তারা অল্প বেতনে শ্রমিক হিসেবে কাজ করছে শুরু থেকে। কৌশলে রোহিঙ্গাদের এনে কাজ করান ঠিকাদার জুবাইর। গত ১১ দিন আগে স্থানীয় ইউপি সদস্য ওসমানের সহায়তায় উজানটিয়া সোনালী বাজারে একটি বাসা ভাড়া নিয়ে থাকেন তারা।

উজানটিয়া ইউপির প্যানেল চেয়ারম্যান ওসমান গনি বলেন, সড়কে কাজ করা শ্রমিকরা রোহিঙ্গা এটা জানতাম না। পুলিশ আসার পর নিশ্চিত হলাম তারা রোহিঙ্গা। সোনালী বাজারে ভাড়া বাসা কিভাবে নিছে তা বাসার মালিক জানবে।

ভাড়া বাসার মালিক আবদুল আলীম জানান, উজানটিয়ার সোনালী বাজারে আমার বাসা আছে। বাসাতে ওসমান মেম্বার তার কাজের শ্রমিকরা থাকবে এ কথা বলে বাসাটি আমার কাছ থেকে ভাড়া নেয়। ওরা যে রোহিঙ্গা এটা আমি জানতাম না। একজন ইউপি সদস্য রোহিঙ্গাদের জন্য বাসা ভাড়া নেব এটা কল্পনায় ছিল না।

এবিষয়ে জানতে পেকুয়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পি আই ও) আবুতাহের এর ব্যবহৃত মুঠোফোনে একাধিকবার কল দেওয়ার পরও সংযোগ না দেয়ায় বক্তব্য দেয়া সম্ভব হয়নি।

রোহিঙ্গা শ্রমিকের মাঝি শাহ আলম জানায়,বিভিন্ন এলাকায় ঠিকাদার জুবাইরের কাজ চলমান রয়েছে। এসব কাজে রোহিঙ্গা শ্রমিক কাজ করছে। তারা কাজ করলেও সমস্যা হয়না।

পেকুয়া থানার কর্তব্যরত উপ সহকারী পরিদর্শক (এএসআই) পলি এর সত্যতা নিশ্চিত করে বলেন,আটককৃত রোহিঙ্গাদের ক্যাম্পে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা পূর্বিতা চাকমা জানান, রোহিঙ্গারা পেকুয়া উপজেলার উজানটিয়ায় অনুপ্রবেশের বিষয়ে সংবাদ কর্মী মাধ্যমে জানার পরপরই পুলিশ পাঠিয়ে তাদেরকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে এবং তাদেরকে ক্যাম্পে পাঠিয়ে দেয়া হবে।

তিঁনি আরো বলেন,রোহিঙ্গাদের দিয়ে কাজ করানো যাবে না। এটা সরকারী নির্দেশনা। এটা অমান্য করলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Previous Post

লামায় কারিতাসের বিনামূল্যে সবজি বীজ ও গবাদিপশু বিতরণ

Next Post

চকরিয়ায় আওয়ামী লীগ নেতাকে অপহরণের অভিযোগ

Next Post
চকরিয়ায় আওয়ামী লীগ নেতাকে অপহরণের অভিযোগ

চকরিয়ায় আওয়ামী লীগ নেতাকে অপহরণের অভিযোগ

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

রোববার, ১৯ জুলাই ২০২৬
লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
ছবি: সংগৃহীত

মাতামুহুরী উপজেলা ও থানার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ছবি: সংগৃহীত

‘আগামী ২৪ ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি’

শনিবার, ১৩ জুন ২০২৬
খামেনির দাফন ৯ জুলাই

খামেনির দাফন ৯ জুলাই

শনিবার, ১৩ জুন ২০২৬

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
প্রফেসর এ কে এম গিয়াসউদ্দিন
সম্পাদকীয় কার্যালয়

গার্লস হাই স্কুল সড়ক, চিরিঙ্গা, চকরিয়া, কক্সবাজার।
মোবাইল : ০১৭১৩৬০৩১৫৫
E-mail: akmgiasuddin@gmail.com

কক্সবাজার অফিস

কলাতলী মোড়, কক্সবাজার

The Daily Chakori was first published on 10 June 1992 as a weekly magazine from Chakaria, Cox’s Bazar. It has been published daily since October 26, 2000. Now Chakori is being published online.
  • মূলপাতা
  • কক্সবাজার
  • জাতীয়
  • রাজনীতি
  • ব্যবসা-বাণিজ্য
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • বিনোদন
  • পর্যটন
  • একনজরে সব জরিপ
© 2024-25 The Daily Chakori. All Rights Reserved.

Website powered by DigitB

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়

© 2025-26 The Daily Chakori All Rights Reserved. Website powered by DigitB