শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপনের হার
  • প্রাইভেসি পলিসি
  • যোগাযোগ
No Result
View All Result
চকোরী—Daily Chakori
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
No Result
View All Result
চকোরী—Daily Chakori
No Result
View All Result

চকরিয়ায় আওয়ামী লীগ নেতাকে অপহরণের অভিযোগ

এম.জিয়াবুল হক,চকরিয়া by এম.জিয়াবুল হক,চকরিয়া
সোমবার, ৩০ জানুয়ারি ২০২৩
0 0
চকরিয়ায় আওয়ামী লীগ নেতাকে অপহরণের অভিযোগ
0
SHARES
305
VIEWS
Share on FacebookShare on Twitter

কক্সবাজারের চকরিয়া উপজেলার উপকূলীয় বদরখালী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নুরুল আবচার (৪৩) গত চারদিন ধরে নিখোঁজ রয়েছেন। এই ঘটনায় পরিবারের পক্ষ থেকে তার বাবা কাছিম আলী গত শুক্রবার বাদী হয়ে থানায় নিখোঁজ ডায়েরি করেছেন।

পুলিশ জানায়, তাকে উদ্ধারে সম্ভাব্য বিভিন্নস্থানে খোঁজ নিচ্ছে পুলিশ। একইসাথে প্রযুক্তির সহায়তায় তার ব্যবহৃত মোবাইলের অবস্থান শনাক্তের চেষ্টা চালানো হচ্ছে। সর্বশেষ মোবাইলের অবস্থান শনাক্ত হয় চট্টগ্রামের পটিয়ায়। চকরিয়া থানার পুলিশ সেখানে গিয়েও খোঁজ নিয়েছেন। কিন্তু এখনো তার কোনো হদিস পাওয়া যায়নি।

বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন বদরখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নূরে হোছাইন আরিফ এবং সাধারণ সম্পাদক আবুল কাশেম ভুট্টো সিকদার। তারা জানান, ব্যক্তিগতভাবে ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নুরুল আবচারের সঙ্গে বদরখালীর কারোরই পূর্ব থেকে শত্রুতা নেই। আওয়ামী লীগের রাজনীতি করলেও তিনি পেশায় একজন মাটিয়াল ও লবণশ্রমিকের মাঝি হিসেবে কাজ করতেন। সেই সুবাদে বর্তমান লবণ উৎপাদন মৌসুমে পাশের উপজেলা পেকুয়ার উজানটিয়া ইউনিয়নে লবণশ্রমিক নিয়ে মাঝি হিসেবে কাজ করছিলেন তিনি।

নিখোঁজ নুরুল আবচারের পরিবারের বরাত দিয়ে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সম্পাদক আরো জানান, একনাগাড়ে চারদিন ধরে নিখোঁজ থাকার বিষয়টি রহস্যজনক। তাকে কী পরিকল্পিতভাবে অপহরণ করা হয়েছে নাকি এর পেছনে অন্যকোনো কারণ রয়েছে তা আইন–শৃঙ্খলা বাহিনীই বের করতে পারবে। যদি অপহরণের শিকার হত তাহলে হয়ত অজ্ঞাত স্থান থেকে মুক্তিপণ চাওয়া হত। কিন্তু এখনও সেরকম কিছু ঘটেনি। তাই এই নিখোঁজের ঘটনাটি নিয়ে বদরখালীবাসীর কাছে ধুম্রজাল সৃষ্টি করেছে।

অবশ্য নুরুল আবছারের বাবা কাছিম আলী দাবি করেছেন, তার ছেলেকে অপহরণ করা হয়েছে। তবে কারা এবং কেন তাকে অপহরণ করতে পারে সেই বিষয়ে কিছুই স্পষ্ট ধারণা তিনি দিতে পারছেন না। তিনি জিডিতে উল্লেখ করেছেন, ছেলে গত ২৫ জানুয়ারি সকালে কর্মস্থল পেকুয়ার উজানটিয়ার লবণ মাঠের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। এর পর থেকেই তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) চন্দন কুমার চক্রবর্তী গতরাতে বলেন, পুলিশ যথাসাধ্য চেষ্টা চালাচ্ছে নিখোঁজ থাকা নুরুল আবচারকে উদ্ধারের বিষয়ে। তাকে উদ্ধারে পুলিশের একাধিক টিম মাঠে তৎপর রয়েছে।

Previous Post

পেকুয়ায় ১১ রোহিঙ্গা আটক

Next Post

টেকনাফে ৩ কোটি টাকার ইয়াবা জব্দ

Next Post
টেকনাফে ৩ কোটি টাকার ইয়াবা জব্দ

টেকনাফে ৩ কোটি টাকার ইয়াবা জব্দ

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

রোববার, ১৯ জুলাই ২০২৬
লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
ছবি: সংগৃহীত

মাতামুহুরী উপজেলা ও থানার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ছবি: সংগৃহীত

‘আগামী ২৪ ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি’

শনিবার, ১৩ জুন ২০২৬
খামেনির দাফন ৯ জুলাই

খামেনির দাফন ৯ জুলাই

শনিবার, ১৩ জুন ২০২৬

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
প্রফেসর এ কে এম গিয়াসউদ্দিন
সম্পাদকীয় কার্যালয়

গার্লস হাই স্কুল সড়ক, চিরিঙ্গা, চকরিয়া, কক্সবাজার।
মোবাইল : ০১৭১৩৬০৩১৫৫
E-mail: akmgiasuddin@gmail.com

কক্সবাজার অফিস

কলাতলী মোড়, কক্সবাজার

The Daily Chakori was first published on 10 June 1992 as a weekly magazine from Chakaria, Cox’s Bazar. It has been published daily since October 26, 2000. Now Chakori is being published online.
  • মূলপাতা
  • কক্সবাজার
  • জাতীয়
  • রাজনীতি
  • ব্যবসা-বাণিজ্য
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • বিনোদন
  • পর্যটন
  • একনজরে সব জরিপ
© 2024-25 The Daily Chakori. All Rights Reserved.

Website powered by DigitB

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়

© 2025-26 The Daily Chakori All Rights Reserved. Website powered by DigitB