কক্সবাজারের পেকুয়ায় প্রথমবারের মতো মুক্ত স্কাউট গ্রুপের উদ্যোগে ডে ক্যাম্প ও দীক্ষা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার(১৪ জানুয়ারী) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার জিএমসি ইনস্টিটিটিউশনের হল রুমে এ অনুষ্ঠান শুরু হয়।
এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ স্কাউটস এর লিডার ট্রেইনার ও ক্যাম্প চীপ জাকের আহমদ।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পেকুয়া সরকারি মডেল জিএমসি ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক জহির উদ্দিন। বিশেষ ব্যক্তিত্ব হিসেবে উপস্থিত ছিলেন পেকুয়া উপজেলা ভাইস চেয়ারম্যান আজিজুল হক(আজু)।
আলোচনা সভায় বক্তারা বলেন, ‘স্কাউটস সুন্দর জীবন গঠনের দীক্ষা দেয়। জীবনে আলো ছড়ানোর জন্য স্কাউটস একটি গুরুত্বপূর্ণ প্লাটফর্ম। তাই সুশৃঙ্খল জীবন গড়তে স্কাউটস একটি গুরুত্বপূর্ণ সংগঠন।
এতে অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন, পেকুয়া উপজেলা স্কাউটসের কমিশনার হানিফ চৌধুরী, নির্বাহী সদস্য এস এম হানিফ, জিএমসির সহকারী প্রধান শিক্ষক নুরুল হোছাইন, বাংলাদেশ রেলওয়ের সহকারী স্টেশন মাস্টার ও পিআরএস উডব্যাজার ফারুক আজম, ডা. এম এ মনসুর ও দৈনিক সমকালের পেকুয়া প্রতিনিধি বেলাল উদ্দিন বিল্লাল।
পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পেকুয়া মুক্ত স্কাউট গ্রুপের লিডার মো. আরকান। আলোচনা সভাশেষে ডে ক্যাম্পে অংশগ্রহণকারী স্কাউট দলের সদস্যদের মাঝে সনদ প্রদান করা হয়।







